নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রাজশাহীতে চলছে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। রোববার বৃষ্টির কারনে কেবল মাত্র খেলা হয়েছে একটু ম্যাচ। দিনের বাকি ম্যাচ গুলো বৃষ্টির কবলে পরিত্যক্ত হয়। তবে দিনের একমাত্র ম্যাচেই অঘটন ঘটিয়েছেন কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়ের শাহরিয়ার নামের এক বোলার। হাজী মোহাম্মদ মুহসীন উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে এক ওভারে হ্যাট্রিকসহ তুলে নেন পাঁচ উইকেট। তাঁর বিধ্বংসী বোলিংয়েই ৯১ রানের বড় জয় পায় তাঁর দল।
মহিলা কমপ্লেক্স মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়। আকিবের ৫০ ও হাফিজের ৩৩ রানের সুবাদে বড় সংগ্রহ পায় কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়। দলের পক্ষে তিনটি করে উইকেট তুলে নেন জয় ও অনিক।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শাহরিয়ারের বোলিং তোপে কেউই সেভাবে দাঁড়াতে পারেনি৷ শাহরিয়ারের বোলিং তোপে ১০.২ ওভারে মাত্র ৬৭ রানে অলআউট হয় হাজী মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়। দলের পক্ষে রানার ব্যাট থেকে আসে ২৫ রান ও জয়ের ব্যাট থেকে আসে ১৭ রান। কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়ের শাহরিয়ার নেন ১ রানে পাঁচ উইকেট।
স্কোরকার্ড:
কোর্ট মডেল উচ্চ বিদ্যালয় : ১৫৮/৯ ( ওভার ২০) , আকিব ৫০, হাফিজ ৩৩, জয় ৩/৩৩, অনিক ৩/৩৩
হাজী মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয় : ৬৭/১০ ( ১০.২ ওভার) , রানা ২৫, জয় ১৭, শাহরিয়ার ৫/১
