মারুফ ইসলাম ইফতি »
গতকাল বিপিএলের ফাইনাল খেলে আজ কোন বিশ্রাম ছাড়াই ছুটে গেছেন ইজতেমার ময়দানে।বলছি জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসমান মুশফিকুর রহিমের কথা।টঙ্গীতে চলছে ৫৫তম বিশ্ব ইজতেমা।
লাখো লাখো মুসল্লির সাথে আজ বিশ্ব ইজতেমা ময়দানে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম সহ আরো ৫ ক্রিকেটার।বাকী ক্রিকেটাররা হলেন,সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান ও শাহরিয়ার নাফিজ।তারা বিদেশি নিবাসে অবস্থান নিয়ে শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নেবেন।
জানা গেছে আজ আগামী ১৯ তারিখ চলতি ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে আজ শনিবার রাতেই ইজতেমায় যোগ দিবেন সাকিব আল হাসান,তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা।
