জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে বিশ্বকা‌পে শুভ সূচনা যুবা‌দের!

শোয়েব আক্তার »

পার‌ভেজ হোসাইন ইমন, মাহমুদুল হাসান জয় ও তান‌জিম হাসান তা‌মি‌মের ঝড়ো ব্যা‌টিংয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকা‌পের প্রথম ম্যা‌চে জিম্বাবু‌য়ে অন‌ু-১৯ দ‌লের বিপ‌ক্ষে ৯ উইকে‌টের সহজ জয় তু‌লে নি‌য়ে‌ছে বাংলা‌দেশ অনু-১৯ দল।

বৃ‌ষ্টিবিঘ্নিত ম্যাচে কার‌ণে দ‌ক্ষিণ আফ্রিকার প‌চে‌ফেস্ট্রু‌মে ট‌সে জি‌তে ফি‌ল্ডিং এর সিদ্ধান্ত নেন বাংলা‌দেশ অনুর্দ্ধ-১৯ দ‌লের অধিনায়ক আকবর আলী।

ম্যা‌চের শুরু থে‌কেই নিয়‌ন্ত্রিত ও আক্রমনাত্মক বো‌লিং ক‌রে জিম্বাবু‌য়ের ব্যা‌টিং অর্ডা‌রে ধস নামান টাইগার যুবারা। বাংলা‌দে‌শের বোলারদের বোলিং তো‌পে দাঁড়া‌তেই পা‌রেননি জিম্বাবু‌য়ের ব্যাটসম্যানরা। স‌র্বোচ্চ ৩১(৩৩) রান ক‌রেন তা‌দিওয়ান‌শে মারুমা‌নি। ২৮.১ ওভারে ৬ উইকেট হা‌রি‌য়ে ১৩৭ করার পর ম্যা‌চে বৃ‌ষ্টি নে‌মে আসে।

বৃ‌ষ্টি থামার পর ডেক ওয়ার্থ লুইস পদ্ধ‌তি‌তে বাংলা‌দে‌শের সাম‌নে লক্ষ্য দাঁড়ায় ২২ ওভা‌রে ১৩০ রান। তাম‌জিম হাসান তা‌মি‌মের ১০ ব‌লে ৩২, পার‌ভেজ হোসাইন ইম‌নের ৩৩ ব‌লে ৫৮* ও মাহমুদুল হাসান জ‌য়ের ২৬ ব‌লে ৩৮ রা‌নের অপরা‌জিত ইনিং‌সের সুবা‌দে মাত্র ১১.২ বল ও ১ উইকেট হা‌রি‌য়ে জ‌য়ের বন্দ‌রে পৌঁ‌ছে যায় জু‌নিয়র টাইগার’রা।

বাংলা‌দে‌শের প‌ক্ষে তাম‌জিম হাসান সা‌কিব, শ‌রিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধু‌রি, শা‌মিম হোসাইন, র‌কিবুল ইসলাম ১ টি ক‌রে উইকেট লাভ ক‌রেন। অপর‌দি‌কে জিম্বাবু‌য়ের প‌ক্ষে ডিওন মাইরাস একমাত্র উইকেট টি লাভ ক‌রেন।

৩৩ ব‌লে ৫৮ রা‌নের বিধ্বংসী ইনিংস খে‌লে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বা‌চিত হয়েছেন পার‌ভেজ হোসাইন ইমন।

সং‌ক্ষিপ্ত স্কোর:

‌জিম্বাবু‌য়ে অনু-১৯: ১৩৭/৬ (২৮.১)
তাদওয়া‌নি মারুমা‌রি-৩১(৩৩), মিল্টন সুম্ভা-২৮(৩২)
শা‌মিম হোসাইন-১/২৩(৮), র‌কিবুল হাসান-১/১৯(৫)

বাংলা‌দেশ অনু-১৯: ১৩২/১(১১.২)
পার‌ভেজ হোসাইন-৫৮(৩৩), মাহমুদুল হাসান-৩৮(২৬)
‌ডিওন মাইরাস-১/২৬(২.৩)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »