ব্যাটে রান থাকলেও ভাগ্য পাশে নেই ইমরুলের

কে এম আবু হুরায়রা »

জাতীয় দলে ততটা ভালো অবস্থান গড়তে না পারলেও প্রায় অনেক বছর ধরেই নীরবে খেলে যাচ্ছেন তিনি। বড় কোন ফ্যানব্যাজ নেই। জৌলুশপূর্ণ পূর্ণ জীবন যাপনও করেননা তিনি৷ সাদামাটা চুপচাপ সর্বদাই নীরব তিনি। তবে কথা বলে তার ব্যাট।

এবারের বিপিএল-এ ছিলেন ফর্মের তুঙ্গে৷ এবারের বিপিএলে প্রায় ম্যাচেই কথা বলেছে তার ব্যাট৷ চট্টগ্রামকে সেমিফাইনালে নিয়ে আসার পেছনে বড় অবদান ছিলো ইমরুল কায়েসের। ১৩ ম্যাচে ৪৯.১১ গড়ে করেছেন ৪৪২ রান। যার মধ্যে ৪টি অর্ধশত রানের ইনিংসও আছে তার।

মুশফিকুর রহিমের সিরিজ না খেলার কারনে কপাল খুলছিলো তার। যায়গা পেতে পারতেন জাতীয় দলেও। ২ বছরের অধিক সময় থেকেই ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে জাতীয় দলের বাইরে আছেন তিনি। তাই এবারে আবারও ফেরার আশা করেছিলেন সকলেই। তবে দল ঘোষনার সময় নাম নেই ইমরুল কায়েসের। জানা গেলো তার হামস্ট্রিং ইঞ্জুরির খবর।

সন্তানের অসুস্থতার কারনে এর আগেও দল নিজের নাম প্রত্যাহার করেন তিনি। আবারও ক্রিকেটে ফেরা হলোনা তার৷ দূর্ভাগা ইমরুলের ভাগ্য ফিরবে কবে সেটাই দেখার বিষয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »