মুশ‌ফিকহীন পা‌কিস্তানে যা‌বে বাংলা‌দেশ! নতুন মুখ হাসান মাহমুদ

শোয়েব আক্তার »

চল‌তি মা‌সে পা‌কিস্তা‌নের বিপ‌ক্ষে ‌তিন‌ ম্যা‌চের টি-২০ সি‌রি‌জের জন্য ১৫ সদ‌স্যের দল ঘোষণা ক‌রে‌ছে বাংলা‌দেশ ক্রি‌কেট বোর্ড(বি‌সি‌বি)।

পারিবা‌রিক কার‌ণে দল থে‌কে নি‌জের নাম প্রত্যাহার ক‌রে নি‌য়ে‌ছেন মিডল ওর্ডার ব্যাটসম্যান ও উইকেট রক্ষক মুশ‌ফিকুর র‌হিম। তাই, ঘো‌ষিত দ‌লে নাম নেই তাঁর।

মাহমুদুল্লাহ রিয়াদ কে অধিনায়ক ক‌রে ঘো‌ষিত দ‌লে ভারত সি‌রিজে না যাওয়া ও‌পেনার তা‌মিম ইকবাল ও রু‌বেল হো‌সেন দ‌লে ফি‌রে‌ছেন। এছাড়াও দ‌লে ফি‌রে‌ছেন নাজমুল হো‌সেন শান্ত।
দল থে‌কে বাদ প‌ড়ে‌ছেন মোসা‌দ্দেক হো‌সেন সৈকত।

নতুন দের ম‌ধ্যে দ‌লে ডাক পে‌য়ে‌ছেন বি‌পিএ‌লে ঢাকা প্লাটু‌নের হ‌য়ে দূর্দান্ত বো‌লিং করা হাসান মাহমুদ এবং মিডল ওর্ডার ব্যাটসম্যান মে‌হে‌দি হাসান।ত‌বে, বিপিএ‌লে আলো‌চিত বোলার মে‌হে‌দি হাসান রানা দ‌লে ডাক পান নি।

‌তিন ম্যা‌চের টি-২০ সি‌রি‌জের প্রথম দুই ম্যাচ অনু‌ষ্ঠিত হ‌বে আগামী ২৪ ও ২৫ জানুয়ারী, লা‌হো‌রে। সি‌রি‌জের শেষ ম্যাচ অনু‌ষ্ঠিত হ‌বে ২৭ জানুয়ারী, একই ভেন্যু‌তে।

বাংলা‌দেশ দল: মাহমুদুল্লাহ রিয়াদ(অধিনায়ক), তা‌মিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হো‌সেন শান্ত, মোহাম্মদ মিথুন, আফিফ হো‌সেন ধ্রুব, মে‌হে‌দি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তা‌ফিজুর রহমান, শ‌ফিউল ইসলাম, হাসান মাহমুদ, রু‌বেল হো‌সেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »