সাজিদা জেসমিন »
বিপিএলের এবারের আসর শেষ হয়েছে। এবার বিপিএলে সমর্থকেরা দেখেছে বেশকিছু তরুণের ঝলক। কেউ ব্যাট হাতে, কেউ বা বল হাতে কাঁপিয়েছেন মাঠ। তরুণ এ-ই প্রতিভা কাজে লাগাতে পারলে ঘটতে পারে ভালো কিছু এমনটা সবার মতামত। রাজশাহী অধিনায়ক রাসেল ও প্রশংসা করলেন তরুণ বাংলাদেশি ক্রিকেটারদের। তিনি মনে করেন বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের আরো বেশি শক্তিশালী হওয়া উচিত৷ আফিফ এবং লিটনকে নিয়ে আলাদাভাবে মন্তব্য করেছেন রাসেল।
বিপিএলে খুব কাছ থেকে আফিফ -লিটনকে দেখেছেন। লিটনের ব্যাটিং স্টাইলে হয়েছেন মুগ্ধ। বললেন লিটনকে নিয়ে সম্ভাবনার কথা। লিটনকে আরো শক্তিশালী হওয়ার পরামর্শ দিয়েছেন রাসেল। আর আফিফের মাঝে দেখছেন বাংলাদেশের ভবিষ্যৎ। আফিফকে অদূর বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে দেখা যাবে এমনটা মন্তব্য করেন।
বিশ্বের টি-২০ লিগ গুলোতে পরিচিত মুখ রাসেল। যেখানেই যান তরুণদের বাড়তি উৎসাহ যোগান৷ এবারো তার ব্যতিক্রম হয়নি। আফিফ-লিটনকে উদ্দেশ্য করে বলেন – ‘আমি যেখানেই খেলি তরুণ খেলোয়াড়দের সব সময় উৎসাহ প্রদানের চেষ্টা করি। ছক্কা হাঁকানোর ক্ষেত্রে অন্যতম উপায় হলো নিজেকে শক্তিশালী করে তোলা। আফিফ এবং লিটনের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে আমার’।
বাড়তি যোগ করেন – ‘সে অনেক সম্ভাবনাময়ী ক্রিকেটার। যদি আরো শক্তিশালী করে তুলে নিজেকে তবে অচিরেই আক্রমণামক হয়ে উঠবে। আর আফিফ যথেষ্ট বুদ্ধিমান। সে অচিরেই সেরা অলরাউন্ডারদের একজন হয়ে উঠবে। বোলিংয়ে কখন কি করতে হবে সে ভালোভাবেই জানে৷ আর ব্যাটিংয়েও তার ভালো শট আছে’।
অধিনায়ক হিসেবে কোন টুর্নামেন্টে এটি প্রথম শিরোপা রাসেলের। তাই এ-ই শিরোপাকে স্পেশাল বলে আখ্যায়িত করেছেন রাসেল। তিনি বলেন – ‘ অধিনায়ক হিসেবে এটি আমার প্রথম শিরোপা। তাই এটি অনেকটা স্পেশাল আমার কাছে। চাপ সামলে খেলা, নেতৃত্ব প্রদান এবং শিরোপা জয় অন্যরকম একটা ব্যাপার’।
