জীবনের আগে ক্রিকেট নয়ঃ মুশফিকুর রহীম

দুর্জয় দাশ গুপ্ত »

বাংলাদেশ দলের পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। গত শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে মুশফিকের নিজেকে সরিয়ে নেওয়ার সংবাদ। এ বিষয়ে বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল শেষে গণমাধ্যমের সামনে মুশফিক নিজেই বিষয়টির খোলাসা করেছে।

মূলত নিরাপত্তা ইস্যুতে মুশফিকের পরিবার না চাওয়ার কারণে এই সফরটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিক।

রাজশাহী রয়্যালসের বিপক্ষে ফাইনাল ম্যাচের পরে মুশফিক বলেন, ‘পারিবারিক কারণে আমি পাকিস্তানে যাচ্ছি না। আমি আমার পরিবারের কথা আগেও বলেছি। আমার পরিবার এ ব্যাপারে ভীত ও শঙ্কিত। মূলত এই অবস্থায় আমি পাকিস্তানে গিয়ে খেলতে পারি না।’

নিরাপত্তার কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকেও নিজের নাম প্রত্যাহার করেছেন মুশফিকুর রহীম। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান এ ব্যাপারে বলেন, ‘আমার কাছে সুযোগও ছিল পিএসএলের মতো একটি বড় আসরে খেলার। কিন্তু আমি একদম শুরুতেই না করে দিয়েছি। কারণ আমি জানতাম এবার পিএসএলের পুরো আসর পাকিস্তানে হবে। আমি তখন বলেছিলাম, যেহেতু আমার পরিবার আমাকে অনুমতি দিচ্ছে না সুতরাং আমি পাকিস্তানে যেতে পারি না। জীবনের আগে কখনোই ক্রিকেট নয়৷’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »