শোয়েব আক্তার »
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনুর্দ্ধ-১৯ দল কে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুভ সূচনা করলো আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
ইব্রাহিম জাদরান ও ইমরানের জোড়া অর্ধ-শতকে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৩০ রানের মামুলি টার্গেট ৭ উইকেট ও ২৫ ওভার বাকি থাকতে তুলে নেয় আফগান যুবারা।
মোহাম্মদ ইমরান দলের মধ্যে সর্বোচ্চ ৫৭(৪৮) রান এবং দ্বিতীয় সর্বোচ্চ ৫২(৭২) রান সংগ্রহ করেন ইব্রাহিম জাদরান। ইমরানের ইনিংসটি ৯ টি চারে সাজানো ছিলো। অপর দিকে ইব্রাহিম জাদরান ৮ চারের সাহায্যে ৫২ রান সংগ্রহ করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে কলিটি ৪ ওভার বল করে ২০ রানের বিনিময়ে ২ টি উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানের বোলারদের বোলিং তোপে পড়ে মাত্র ২৯ ওভার ১ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। শুরুতে ফজল হক ও নূর আহমেদ এবং শেষ দিকে শফিকউল্লাহ গিফারির বোলিং তোপে অল্প রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার যুবারা।
আফগান যুবাদের পক্ষে ৯.১ ওভার বল করে মাত্র ১৫ রানে ৬ টি উইকেট লাভ করেন শফিকউল্লাহ গিফারি। এছাড়া ফজল হক ৬ ওভার বল করে ৪৩ রানে ২ টি এবং নূর আহমেদ ৯ ওভারে ৪৪ রানে ২ টি উইকেট শিকার করেন।
আফগানিস্তানের যুবাদের এমন আগুনে বোলিং এর মধ্যে দাঁড়িয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক ব্রায়াস পারসন। এছাড়া কটজি ৩৮ ও বেওফ্রট ২৫ রান সংগ্রহ করেন।
নিজের আগুন ঝরা বোলিং দিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন ধ্বসিয়ে দেওয়া শফিকুল্লাহ গিফারি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ১২৯/১০(২৯.১)
ব্রায়াস পারসন-৪০(৪২), কটজি-৩৮(২৩)
শফিকউল্লাহ গিফারি-৬/১৫(৯.১)
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ১৩০/৩(২৫)
মোহাম্মদ ইমরান-৫৭(৪৮), ইব্রাহিম জাদরান-৫২(৭২)
কলোটি-২/২০(৪)
ফলাফল: আফগান অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী।
