সাজিদা জেসমিন »
অনেক তর্ক-বিতর্কের পর অবশেষে চূড়ান্ত হয়েছে পাকিস্তান সফর। তবে দীর্ঘ সময় না থেকে ৩ দফায় পাকিস্তান যাবে বাংলাদেশ দল। জানুয়ারি, ফেব্রুয়ারি ও এপ্রিল ৩মাসে ৩দফায় ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এ-ই সিরিজে পাকিস্তান যেতে অসম্মতি জ্ঞাপন করেছে ক্রিকেটার ও কোচিং স্টাফদের অনেকেই৷
শুরু থেকে গুঞ্জন ছিলো মুশফিকুর রহিম পাকিস্তান যেতে নারাজ। এবার মুশফিক আনুষ্ঠানিক পত্র দিয়েছেন বিসিবির কাছে। যেখানে মুশফিক জানিয়েছেন পাকিস্তান সফরের কোন পর্বেই থাকবেন নাহ তিনি। পাকিস্তান সিরিজে ৩টি টি-২০, ২টি টেস্ট এবং ১টি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।
বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গ সম্মতি দিয়েছেন, তিনি সিরিজে দলের সাথে থাকতে চান। তিনি সফর চূড়ান্ত হওয়ার পর বলেন – ‘ আমি দলের সাথে পাকিস্তান সফরে যাচ্ছি। যেহেতু বোর্ড দলকে সফরে পাঠাচ্ছে, আমার সেখানে যেতে কোন সমস্যা নেই।’
তবে হেড কোচ যেতে সম্মত হলেও কোচিং স্টাফদের অনেকেই সফরে যেতে রাজি নন। এমনকি বাংলাদেশের নবম নিযুক্ত স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি পাকিস্তান যেতে অসম্মতি জানিয়েছেন। তার পরিবর্তে সফরে বাংলাদেশি স্পিনারদের নিয়ে কাজ করবেন স্থানীয় কোচ সোহেল ইসলাম।
টাইগারদের ফিল্ডিং কোচ রায়ান কুকও পাকিস্তান যেতে অসম্মতি প্রদান করেছেন। লঙ্কান ট্রেইনার মারিও ভিল্লাভারায়ন ও চোটের কারণে থাকছেন নাহ। সে দায়িত্ব সামলাবেন স্থানীয় ট্রেইনার তুষার কান্তি হাওলাদার । ভারতীয় শ্রীনিবাস চন্দ্রশেখরও যাচ্ছেন না পাকিস্তানে। ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জিও অসম্মতি জানিয়েছেন। তথ্যমতে, প্রোটিয়া ফিজিও জুলিয়ান ক্যালেফাতো যাচ্ছেন পাকিস্তানে।
বাংলাদেশ দলের সম্পূর্ণ পাকিস্তান সফরের সূচিঃ
১ম দফাঃ (লাহোর)
১ম টি-২০ : ২৪ জানুয়ারি।
২য় টি-২০ : ২৫ জানুয়ারি।
৩য় টি-২০ : ২৭ জানুয়ারি।
২য় দফাঃ ( রাউলাপিন্ডি)
১ম টেস্ট : ৭-১১ ফেব্রুয়ারি ।
৩য় দফাঃ (করাচি)
ওয়ানডে : ৩ এপ্রিল ।
২য় টেস্ট : ৫-৯ এপ্রিল ।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলের স্কোয়াডঃ
বাবর আজম (অধিনায়ক), আহসান আলি, আমাদ বাট, হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুসা খান, শাদাব খান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও উসমান কাদির।
