মারুফ ইসলাম ইফতি »
চলতি মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের।আর তাই খুব শিগ্রই আগামী দুই বছরের জন্য নতুন স্পন্সরের খোঁজে নিলাম ডাকতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
বিসিবির সর্বশেষ জরুরি সভায় বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হয়েছিল গত ১২ই জানুয়ারির বোর্ড সভায়,আর ওই সভায় খুব গুরুত্বসহকারে দেখা হয়েছে স্পন্সরশীপের ব্যাপারটাকে।বিপিএল ঝামেলা শেষ করেই নতুন স্পন্সর এর জন্য নিলামের ডাক দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা।
বিসিবির ওই বোর্ড কর্মকর্তার ভাষ্য অনুযায়ী আগামী দুই বছরের জন্য স্পন্সরশীপ প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে টেলিকম কোম্পানী গুলোকে স্পন্সর হিসেবে পেতে বেশি আগ্রহী বিসিবি।আর সেই পেক্ষিতে বলাই যায় ইউনিলিভারের সাথে বিসিবির চুক্তি নবায়নের সম্ভাবনা তাই অনেকটা ক্ষীণ।
