খুলনাকে কঠিন লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রাজশাহী!

শোয়েব আক্তার »

বঙ্গবন্ধু বি‌পিএ‌লের সপ্তম আস‌রের শ্রেষ্ঠ‌ত্বের লড়াই‌য়ে খুলনা টাইগার্স কে জ‌য়ের জন্য ১৭১ রা‌নের টা‌র্গেট দি‌য়ে‌ছে রাজশাহী রয়্যালস।

বি‌পিএ‌লের ফাইনা‌লে হোম অব ক্রি‌কেট মিরপুর শের-ই বাংলা স্টেডিয়া‌মে ট‌সে জি‌তে বো‌লিং এর সিদ্ধান্ত নেন খুলনা টাইগা‌র্সের অধিনায়ক মুশ‌ফিক‌ুর র‌হিম।

উইকে‌টে থিতু হওয়ার আগেই মোহম্মদ আমি‌রের শর্ট বল আকা‌শে তু‌লে দেন আফিফ হো‌সেন। মে‌হে‌দি হাসান মিরাজ বল‌টি লু‌ফে নি‌লে ৮ ব‌লে ১০ রা‌নের ইনিং‌সের যপ‌নিকাপাত ঘ‌টে।

‌দ্বিতীয় উইকেট জু‌টি‌তে লিটন দাস ও ইরফান শুক্কুর ৪০ ব‌লে ৪৯ রা‌নের জু‌টি গ‌ড়ে শুরুর ধাক্কা সামাল দেন। দশম ওভা‌রের প্রথম ব‌লে লিটন দাস কে ব্য‌ক্তিগত ২৫(২৮) রা‌নে শ‌হিদুল ইসলাম আউট কর‌লে এ জু‌টি ভা‌ঙ্গে। ১৩ তম ওভা‌রের শেষ ব‌লে মাত্র ৯ রা‌নে শো‌য়েব মা‌লিক ও আউট হ‌য়ে যান।

ওয়ান ডাউ‌নে খেল‌তে নামা ইরফান শুক্কুর মাত্র ৩০ বল থে‌কে ক্যা‌রিয়া‌রের প্রথম অর্ধ-শতক তু‌লে নেন। মোহাম্মদ আমি‌রের ব‌লে ৩৫ ব‌লে ৫২ রান ক‌রে শ‌ফিউল ইসলা‌মের তালুবন্দি হোন তি‌নি।

‌শেষ দি‌কে মোহাম্মদ নওয়াজ ও আন্দ্রে রা‌সে‌লের ৩৪ ব‌লে ৭১ রা‌নের বিধ্বংসী অবি‌চ্ছিন্ন জু‌টি‌তে বড় সংগ্রহ দাঁড় করায় রাজশাহী।‌ মোহাম্মদ নওয়াজ ২০ ব‌লে ৪১ ও আন্দ্রে রা‌সে‌লের ১৬ ব‌লে ২৭ রা‌ন ক‌রেন।

১৭১ রা‌নের ল‌ক্ষ্যে কিছুক্ষ‌ণের ম‌ধ্যে ব্য‌ট কর‌তে মা‌ঠে নাম‌বে খুলনা টাইগার্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »