তিন ফরমেটেই পাকিস্তান এগিয়ে থাকবে: গুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নানা জটিলতা কাটিয়ে চূড়ান্ত হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। সফরে থাকছে তিনটি টি-টোয়েন্টি, একটি ওয়ানডে এবং দুইটি টেস্ট। আর এ সফরের তিন সিরিজেই পাকিস্তান এগিয়ে থাকবে, বলছেন সাবেক পাকিস্তানি পেসার উমর গুল।

পাকিস্তান সফর চূড়ান্ত করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উমর গুল। ঘরের মাঠে তিনি নিজ দল পাকিস্তানকেই এগিয়ে রাখলেন। তবে বাংলাদেশকেও সহজ প্রতিপক্ষ ভাবতে নারাজ তিনি।

উমর গুলের ভাষ্যমতে, ‘তিন সংস্করণেই পাকিস্তান এগিয়ে থাকবে। তবে হ্যাঁ, সংক্ষিপ্ত ফরমেটে যে দল নিজেদের পারফরম্যান্সটা ঠিকঠাক করতে পারবে সে দলটায় জয় পাবে। বাংলাদেশ ভালো দল। তাই এটি প্রতিদ্বন্দ্বিতা মূলক এক সিরিজ হতে যাচ্ছে। তাই পাকিস্তানকেও সতর্ক থাকতে হবে।’

‘ঘরের মাঠে সিরিজ হওয়ায়, পাকিস্তানই এগিয়ে থাকবে। তাই আমি নিঃসন্দেহে বলতে পারি, পাকিস্তান তিনটি সিরিজেই জয় পাবে।’ _ যোগ করেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »