নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনেক অনিশ্চিয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান, বাংলাদেশের পাকিস্তান সফর নিশ্চিত করেছে। তবে এ সফর অনুষ্ঠিত হবে তিন দফায়। আর এটিই ভালো ঠেকে নি আফ্রিদির।
ক্রিকেটের সবচেয়ে বড় নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নির্ধারিত সূচি অনুযায়ী এ সফর ছিলো ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি নিয়ে। তবে এবার টেস্ট ও টি-টোয়েন্টির সাথে যুক্ত হয়েছে ১ টি ওয়ানডেও। তবে চোখে পড়ার মত বিষয় হচ্ছে, সফরটি হবে ৩ ভাগে বিভক্ত হয়ে।
বিভক্ত এই সফর নিয়ে কথা বলতে গিয়ে আফ্রিদি বলেন, ‘সিরিজটি তিন ভাগে না হয়ে, একসাথে হলেই ভালো হত। তবে হ্যাঁ, যা হয়েছে ভালো হয়েছে।’
ক্রিকেটবিশ্বের দলগুলোকে হামেশাই পাকিস্তানে যেতে অনাগ্রহ দেখায়। তবে বাংলাদেশ হাটলো ভিন্ন পথে। আর তাই আফ্রিদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) মুগ্ধ হয়েছেন। সেই সাথে এও বলেছেন যে, পূর্ণশক্তির বাংলাদেশ দল পাকিস্তানে আসলে অনেক ভালো হবে।
আফ্রিদির ভাষ্যমতে, ‘বাংলাদেশ যদি তাদের পূর্ণশক্তির দল পাঠায়, তাহলে সেটা অনেক ভালো হবে। আমি আমার বাংলাদেশী বন্ধুদেরকে নিজ দেশে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি, এখানে এসে আমার বন্ধুরা বেশ ভালো আতিথেয়তা পাবে এবং তারা সফরটাকে উপভোগ করবে।’
বাংলাদেশের পাকিস্তান সফর চূড়ান্ত হওয়ার আগে, এটা নিয়ে জল ঘোলা কম হয় নি। তবে এবার হরেক রকম অনিশ্চয়তাকে পেছনে ফেলে, সফর চূড়ান্ত হয়েছে। পাকিস্তান সফর চূড়ান্ত করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে প্রশংসায় ভাসাতে ভুল করছেন না, পাকিস্তানি ক্রিকেট প্রেমীরা।
