ফাইনালে টস জিতে বোলিংয়ে খুলনা টাইগার্স

দুর্জয় দাশ গুপ্ত »

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল আজ। ফাইনালে মুখোমুখি মুশফিকুর রহীমের খুলনা টাইগার্স ও আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস।

মিরপুরে বিপিএল ফাইনালে টস জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্স দলপতি মুশফিকুর রহীম৷ ফলে টসে হেরে আগে ব্যাট করবে রাজশাহী রয়্যালস।

এই বিপিএল পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। কারণ খুলনা ও রাজশাহী কেউই আগে বিপিএল শিরোপা ঘরে তুলতে পারে নি।

মিরপুরে হাই ভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ফাইনালের আগে দুই দলই নিজেদের প্রস্তুত করছে৷ আজকের ফাইনালে দু’দল চাইবে নিজেদের সেরাটা দিয়ে শিরোপা ঘরে তুলতে।

দু’দলের একাদশঃ

খুলনা টাইগার্সঃ নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, রাইলি রুশো, মুশফিকুর রহীম (অধি ও উইকেটরক্ষক), শামসুর রহমান, নাজিবউল্লাহ যাদরান, রবি ফ্রাইলিংক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম।

রাজশাহী রয়্যালসঃ লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল (অধি), অলক কাপালি, মোহাম্মদ নাওয়াজ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, মোহাম্মদ ইরফান।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »