দুর্জয় দাশ গুপ্ত »
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল আজ। মিরপুরের হোম অব ক্রিকেটে ফাইনালে মুখোমুখি হবে মুশফিকুর রহীমের খুলনা টাইগার্স ও আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস।
এর আগে বঙ্গবন্ধু বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী রয়্যালসকে ২৭ রানে হারিয়ে ফাইনালের টিকেট পায় খুলনা। প্রথম কোয়ালিফায়ারে খুলনার কাছে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে ঠিকই জয় তুলে নেয় রাজশাহী রয়্যালস।
গত বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে ২ উইকেটের জয় নিয়ে ফাইনালে ওঠে আন্দ্রে রাসেলদের রাজশাহী রয়্যালস। এর ফলে আবারো মুশফিকের খুলনা বিপক্ষে ফাইনালে লড়বে রাজশাহী। তবে এবার খুলনাকে
হারিয়ে শিরোপা জেতার সুযোগ সৃষ্টি হয়েছে রাজশাহীর সামনে। দুই দলের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি সেটা সময়ই বলে দিবে।
তবে এই বিপিএল পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। কারণ খুলনা ও রাজশাহী কেউই আগে বিপিএল শিরোপা ঘরে তুলতে পারে নি।
মিরপুরে হাই ভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ফাইনালের আগে দুই দলই নিজেদের প্রস্তুত করছে৷ আজকের ফাইনালে দু’দল চাইবে নিজেদের সেরাটা দিয়ে শিরোপা ঘরে তুলতে।
তবে এই বিগ ফাইনালের আগের দিন একদম নির্ভার থাকার চেষ্টা করছে খুলনা টাইগার্স এবং রাজশাহী রয়্যালস।
দু’দলের সম্ভাব্য একাদশঃ
খুলনা টাইগার্সঃ নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, রাইলি রুশো, শামসুর রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাজিবউল্লাহ জাদরান, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।
রাজশাহী রয়্যালসঃ লিটন দাস, আফিফ হোসেন, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), অলক কাপালি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, মোহাম্মদ ইরফান।
