শোয়েব আক্তার »
আজকের তরুণ, আগামীর তারকা এই প্রতিপাদ্য কে সামসে রেখে ১৯৮৮ সালে শুরু হয় যুব বিশ্বকাপ। ব্রায়ান লারা, রিকি পন্টিং, শচিন টেন্ডুলকার থেকে শুরু করে হালের বিরাট কোহলি, বাবর আযম, সাকিব আল হাসান মুশফিকুর রহিম’রা প্রত্যেকেই খেলে এসেছেন যুব বিশ্বকাপ।
১৩তম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ যেখানে দ্বিতীয় বারের মতো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
২৪ দিন ব্যাপি চলা টুর্ণামেন্টর ৪৮ টি ম্যাচ পচেফেস্ট্রুম, কিম্বার্লি ও বেনুনি তে অনুষ্ঠিত হবে। মোট চারটি গ্রুপে ভাগ হয়ে ষোলটি দল প্রতিযোগীতায় অংশ নিচ্ছে। বারোটি টেস্ট খেলোড়ে দেশ ও আইসিসি’র চার সহযোগী দেশ এতে অংশ নিচ্ছে। টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নাইজেরিয়া ও জাপান। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড।
আগামীকাল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। আগামী ৯ ফেব্রয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে যুব বিশ্বকাপের তেরো তম আসরের। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্ণামেন্টে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে জুনিয়র টাইগার’রা।
গেল বারো আসরের মধ্যে সর্বোচ্চ চার বার শিরোপা জিতেছে ভারত। এছাড়া অস্ট্রেলিয়া তিন বার, পাকিস্তান দুই বার এবং ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা একবার করে শিরোপা জয় লাভ করেছে।
যুব বিশ্বকাপে প্রথমবারের মতো দুই জন বাংলাদেশি আম্পায়ার থাকছেন! তাঁরা হলেন, শারফুদ্দৌলা ইবনে সৈকত ও মাসুদুর রহমান মুকুল। শিরোপা জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকায় গেছে আকবর আলী’র নেতৃত্বাধীন বাংলাদেশ অনুর্দ্ধ-১৯ দল।
আইসিসি’র বড় কোন ইভেন্টের ট্রফি এখনও জেতা হয় নি বাংলাদেশের। বাংলাদেশের সামনে গেল দুটি যুব বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ থাকলেও শেষ পর্যন্ত ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয় নি। অবশেষে বাংলাদেশের শিরোপা খরা কাটে কি-না সেটাই দেখার অপেক্ষায় প্রত্যেকে।
