দুই বছর পূর্তি উপলক্ষে নিউজ ক্রিকেটকে শুভেচ্ছা জানালেন ইমরুল কায়েস

নিউজ ডেস্ক »

“ক্রিকেটের সর্বশেষ সংবাদ প্রকাশে পাঠকের ভরসা” এমন স্লোগানে ২০১৮ সালে যাত্রা শুরু করে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ক্রিকেট ২৪ ডট কম। এরপর থেকে ক্রিকেটের নানাবিধ কাজের সাথে সম্পৃক্ত জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি।

দুই বছরে পদার্পণ করা জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি ইতিমধ্যেই পাঠকদের আস্থার প্রতিক হয়ে দাঁড়িয়েছেন। নিউজ ক্রিকেট ২৪ ডট কমের কর্ণধার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ‘ সত্য, সুন্দর, সাবলীল ও সবার আগে খবর প্রকাশে আমরা বদ্ধপরিকর । আমরা চাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে কাজ করতে। ‘

নিউজ ক্রিকেট ২৪ ডট কমের দুই বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার ইমরুল কায়েস।

গতকাল বর্তমান সময়ে দারুণ ফর্মে থাকা এই ব্যাটসম্যান নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।


ইমরুল কায়েস বলেন, ‘নিউজ ক্রিকেটের দুই বছর পূর্তি উপলক্ষে নিউজ ক্রিকেট পরিবারকে শুভেচ্ছা। দুই বছর আগে ২০১৮ সালে নিউজ ক্রিকেট যাত্রা শুরু করে আর শুরু থেকেই আমি তাদেরকে ফলো করছি। আমি আশা করি সামনের দিনগুলোতে নিউজ ক্রিকেট দেশের ক্রিকেটের উন্নয়নে বড় ভূমিকা পালন করবে।’

বঙ্গবন্ধু বিপিএলের এই আসরে ব্যাট হাতে দারুণ কিছু করেছেন অভিজ্ঞ ইমরুল কায়েস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি গায়ে সেরা পাঁচে ছিলেন তিনি। ১৩ ম্যাচ খেলে ১৩২ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে আসে ৪৪২ রান। সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চম স্থানে আছেন ইমরুল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »