চ্যালেঞ্জার্স ফ্যামিলির প্রতি রুবেলের কৃতজ্ঞতা

চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ »

টুর্নামেন্ট জুড়ে দারুণ ডিকবাজি দেখানো চট্টগ্রামের শেষ চারে রাজশাহীর কাছে হেরে এবারের বিপিএল থেকে বিদায় ঘন্টা বাজে। তবে ফাইনালের স্বাদ না পেলেও চট্টগ্রামকে ধন্যবাদ দিতে ভুল করেননি জাতীয় দলের পেসার রুবেল হোসেন।

আজ এক পেইসবুক বার্তায় পুরো চট্টগ্রাম দলকে একটি ফ্যামিলির সাথে তুলনা করার পাশাপাশি তার কাটানো সুখস্মৃতিও প্রকাশ করেন তিনি। ফেইসবুকে রুবেল লিখেছেন, ‘আমরা পুরো চট্টগ্রাম টিম একটা ফ্যামিলির মতো ছিলাম দীর্ঘ এই সময়ে। দলের সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা।’

টাইগার পেসার এবারের বিপিএল মাতিয়েছেন চট্টগ্রাম এর হয়ে। খেলেছেনও দুর্দান্ত। বল হাতে আগুন ঝরিয়েছেন প্রতি ম্যাচেই। সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায়ও জায়গা করে নিয়েছেন ১৫+ উইকেট পাওয়া এই পেসার।

উল্লেখ্য, শুরু থেকেই দারুণ খেলে বিপিএলের শেষ চারে পৌঁছায় চট্টগ্রাম। কিন্তু শেষ চারে গিয়ে জয়ের কুব কাছে গিয়েও ছিটকে পড়ে তারা। রিয়াদদের মূলত হারিয়েছে রাজশাহী অধিনায়ক রাসেলের ব্যাট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »