শোয়েব আক্তার »
খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালস এ-র মধ্যকার ফাইনাল ম্যাচ কাল মাঠে গড়াবে। চ্যাম্পিয়ন কে হবে? – এই নিয়েই যখন প্রশ্ন, তখন সামনে এলো আরেক তথ্য। বিপিএলের এ-ই আসরে বিজয়ী যেই হোক চ্যাম্পিয়ন দল শুধু ট্রফি পাবে। কোন প্রাইজমানি দেওয়া হবেনা।
আজ ১৬ই জানুয়ারি অনুশীলনের পর ট্রফি উন্মোচিত হয়। দুই ফাইনালিস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং আন্দ্রে রাসেল হাতে উঠে সোনালী ট্রফি। ট্রফি এসেছে ইংল্যান্ড থেকে। ইংল্যান্ডের ইয়ংকারম্যান নামক প্রতিষ্ঠান ট্রফিটি প্রস্তুত করেছে। এটি প্রসিদ্ধ প্রতিষ্ঠান ইংলিশ লিগের শিরোপা ও প্রস্তুত করে থাকে।
এবারের আসরের ট্রফিটি দেখতে বেশ আকর্ষণীয়। দূর থেকে আইপিএল ট্রফির আদলে তৈরি মনে হবে। ম্যাচ শেষে নির্ধারিত হবে ট্রফির আসল মালিক কে হবেন। তবে প্রতি আসরে ট্রফির পাশাপাশি প্রাইজমানি থাকলেও এবার থাকছেনা কোন প্রাইজমানি। এবার চ্যাম্পিয়ন দল পাবে শুধুমাত্র ট্রফি।
এবার বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি নেই। দল পরিচালনার জন্য রয়েছে স্পন্সর। এবার সব দলের মালিক বিসিবি। তাই কোনো প্রাইজমানি থাকছে না বিশেষ এই আসরে। বিপিএলের সমন্বয়ক সাইফুল মানব রাইজিবিডিকে সাক্ষাৎকারে বলেন, ‘এবার কোনো প্রাইজমানি দেওয়া হবে না। সবগুলো দলই বোর্ডের নিয়ন্ত্রণে। বোর্ড সব দল পরিচালনা করছে। দল পরিচালনার জন্য শুধুমাত্র স্পন্সর নেওয়া হয়েছে। তাই কোন প্রাইজমানি থাকছে না।’
বলা বাহুল্য, ফাইনালে ম্যাচসেরার পুরস্কারের অর্থও বাড়ানো হয়নি। বিপিএলের প্রতি ম্যাচে ৫০০ ডলার করে দেওয়া হয়েছে ‘ম্যান অব দ্য ম্যাচ’। ফাইনালেও একই পরিমাণ অর্থ দেওয়া হবে ম্যাচসেরা খেলোয়াড়কে। টুর্নামেন্টসেরার পুরস্কার হিসেবে দেওয়া হবে ১ হাজার ডলার ও টিভিএস কোম্পানির ১টি মোটরবাইক।
