বিসিবি চাইলে অধিনায়কত্ব ছেড়ে দিবেন মাশরাফি!

মারুফ ইসলাম ইফতি »

বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় ঘন্টা বেজেছে ঢাকা প্লাটুনের। এলিমিনেটর ম্যাচ শেষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে প্লাটুন কাপ্তান বর্ণনা করেছেন ম্যাচ ও চলতি এই আসরে নিজেদের পারফরম্যান্স নিয়েও। আগের ম্যাচে হাতে আঙুলের পাওয়া চোটে সেলাই লেগেছে ১৪ টি, তবুও আজ দলের ডুই অর ডাই ম্যাচে বড় ধরনের ঝুঁকি নিয়ে নেমে পড়েছিলেন বাইশ গজে। সংবাদ সম্মেলনে বিপিএল প্রসঙ্গ শেষ হতেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবের সম্মুখীন হতে হয়েছিল নড়াইল এক্সপ্রেসকে।

জাতীয় দলের হয়ে খেলা এবং অধিনায়কত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি বলে, “কে খেলবে কারা খেলবে পারফর্মারদের যাচাই বাছাই করেন নির্বাচকরা, আর অধিনায়ক নির্ধারন করা হয় বোর্ড থেকে।বোর্ড যদি চায় আমি এখনই অধিনায়কত্ব থেকে অব্যাহতি নিতে প্রস্তুত আছি। আপনাদের এইসব প্রশ্নের উত্তর গুলো বোর্ড এবং নির্বাচকদের উপর ছেড়ে দিতে চাই।”

অবসরের ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে বরাবরের মতো কৌশলী উত্তর একটাই ” সেটা আমার নিজের কাছেই থাক।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »