সাজিদা জেসমিন »
প্রিটোরিয়ায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ বনাম অস্ট্রেলিয়া অনুর্ধ্ব -১৯। যুবা বিশ্বকাপ আসরের পূর্বে প্রস্তুতি ম্যাচ ছিলো এটি। আকবর আলীর নেতৃত্বে মাঠে নেমেছে বাংলাদেশ যুবা দল। প্রস্তুতি ম্যাচ হলেও স্কোরকার্ডে যথেষ্ট ভালো সংগ্রহ তুলেছে বলা যায়।
ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আকবর আলী। আর ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন দুই ওপেনার তামিম ও ইমন। টানা ক্রিজ আগলে রেখে ১উইকেট পড়ার সময় স্কোরকার্ডে জমা হয় ৭০ রান৷ এরপর ২য়,৩য় জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি৷ ৫ম উইকেট জুটিতে আবারো তৌহিদ-শামীম জুটির পার্টনারশিপে স্কোরকার্ড আরো বড় হয়। এরপর তৌহিদ আউট হওয়ার পর আকবর, অভিষেক ও দ্রুত ফিরেন। ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে বাংলাদেশ যুবা দল।
ফিফটি করেন তৌহিদ,শামীম ও ইমন। বড় সংগ্রহটি আসে তৌহিদ ও শামীমের ব্যাটে, ৮১ রান তাও ৪১ বলে। ইনিংস ব্রেক পর্যন্ত ইমনের ৫২ রানের পর সেচ্ছায় অবসর, তামিমের দ্রুত গতির ৩২ রান, শামীমের অপরাজিত ৫৯ রান আর তৌহিদ হৃদয়ের ৫৭ বলে ৫৩ রানে আজকের স্কোরকার্ডে জমা হলো ২৫০ রান।
সংক্ষিপ্ত স্কোরকার্ড (১ম ইনিংস):
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ২৫০/৬ (৪৩ওভার)
শামীম ৫৯*, ইমন ৫২, হৃদয় ৫৩, তামিম ৩২।
মারফি ২/৩০, স্কট ১/৩৪।
