দুর্জয় দাশ গুপ্ত »
বঙ্গবন্ধু বিপিএলের শেষ পর্ব শুরু হয়েছে আজ। প্লে-অফ রাউন্ডের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী রয়্যালস।
এই ম্যাচ যে জিতলেই ফাইনালে এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে খুলনা ও রাজশাহী। তবে হারলেও আরো একটা সুযোগ থাকছে। এই ম্যাচের পরাজিত দল খেলবে এলিমিনেটর ম্যাচে জয়ী হওয়া চট্টগ্রামের বিপক্ষে কোয়ালিফায়ার ২ -এ।
দু’দলের একাদশঃ
খুলনা টাইগার্সঃ নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, রাইলি রুশো, মুশফিকুর রহীম (অধি ও উইকেটরক্ষক), রবি ফ্রাইলিংক, নাজিবউল্লাহ যাদরান, শামসুর রহমান, মোহাম্মদ আমির, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম।
রাজশাহী রয়্যালসঃ আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধি), অলক কাপালি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ ইরফান, আবু জায়েদ রাহি।
