শোয়েব আক্তার »
বঙ্গবন্ধু বিপিএলের প্রথম এলিমিনেটরে আগামীকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হারলেই টুর্নামেন্ট শেষ এমন সমীকরণ তাই ম্যাচ জয়ে চোখ দুই দলের ই। হোম অব ক্রিকেটে একাই অনুশীলন শেষে এই কথা ই বলে গেলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের প্রতিনিধি হিসেবে গণমাধ্যম কর্মীদের সামনে আসা উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নুরুল হাসান সোহান বলেন, ‘ঢাকা অতন্ত শক্তিশালী দল। লিগ পর্বে আমরা তাদের বিপক্ষে দুটি ম্যাচ-ই জিতেছি। তবে, কালকের ম্যাচে যারা ভালো খেলবে, নিজেদের পরিকল্পনা সঠিক ভাবে মাঠে বাস্তবায়ন করতে পারবে তারাই জিতবে। দুটি দলই ভালো, আশা করি দারুণ প্রতিযোগীতামূলক একটি ম্যাচ হবে।’
মাঠের লড়াইয়ে প্রতিযোগিতা প্রত্যাশা করলেও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না সোহান। প্রত্যেকটি ম্যাচ নিয়ে চিন্তা করে টুর্নামেন্টের ফাইনালে চোখ তাঁর, “আমরা অনেক ম্যাচে দলগত ভাবে খেলেছি বলেই জিততে পেরেছি। যদি ফাইনাল সহ বলি তবে আমাদের হাতে এখনও তিনটি ম্যাচ বাকি থাকবে। সব ম্যাচ নিয়ে চিন্তা না করে একটা একটা ম্যাচ নিয়ে চিন্তা করা ভালো। কাল ঢাকার বিপক্ষে ম্যাচ, আমি মনে করি ফুল ফোকাসটা এই ম্যাচটার উপর ই দেয়া উচিত।”
সোহান আরও বলেন, “আমরা যেহেতু নক আউট পর্বে আছি তাই জেতা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। দুইটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। আমাদের সামনে জয়ের বিকল্প কিছু নেই।”
