বি‌পিএল এখন থে‌কে স্থায়ী ভা‌বে “বঙ্গবন্ধু বি‌পিএল”!

শোয়েব আক্তার »

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের জন্মশতবা‌র্ষিকী উপল‌ক্ষ্যে ঘ‌রোয়া ক্রি‌কে‌টের সব‌চে‌য়ে র‌ঙ্গিন আসর বাংলা‌দেশ প্রি‌মিয়ার লি‌গের সপ্তম আস‌রের নাম রাখা হয় “বঙ্গবন্ধু বি‌পিএল”।

প্র‌তিবা‌রের ম‌তো বি‌পিএ‌লে ফ্যাঞ্জাই‌জি ভি‌ত্তিক দল এবার ছিল না। বঙ্গবন্ধু বি‌পিএ‌লের সাত দ‌লের দু‌টি’র ব্যয়ভার বহন কর‌ছে বাংলা‌দেশ ক্রি‌কেট বোর্ড। ‌বলা হ‌য়ে‌ছিল আগামী বছর থে‌কে বি‌পিএল তার আগের অবস্থা‌নে ফি‌রে যা‌বে। ত‌বে, বি‌পিএ‌লের সপ্তম আস‌রের শেষ পর্যা‌য়ে এসে বি‌পিএ‌লের নাম স্থায়ী ভা‌বে “বঙ্গবন্ধু বি‌পিএল” করার কথা জানা‌লেন বাংলা‌দেশ ক্রি‌কেট বোর্ড সভাপ‌তি নাজম‌ুল হাসান পাপন।

মিরপু‌রে বি‌সি‌বি কার্যাল‌য়ে বোর্ড সভা শে‌ষে বি‌সি‌বি’র মি‌ডিয়া সেন্টা‌রে সভা পরব‌র্তি ব্রি‌ফিং এ সাংবা‌দিক‌দের এ কথা জানান তি‌নি।

নাজমুল হাসান পাপন ব‌লেন, ” বোর্ড মি‌টিংয়ে আমরা সিদ্ধান্ত নি‌য়ে‌ছি, বি‌পিএ‌লের নাম স্থায়ী ভা‌বে আমরা “বঙ্গবন্ধু বি‌পিএল” ক‌রে দে‌বো। অর্থাৎ বি‌পিএ‌লের পরব‌র্তি আসর গু‌লোর নাম হ‌বে “বঙ্গবন্ধু বি‌পিএল”।

ত‌বে, আগামী বছর থে‌কে আগের ম‌তো ফ্যাঞ্জাই‌জি ভি‌ত্তিক দল ফি‌রে আস‌বে ব‌লে ও জানান বি‌সি‌বি প্রধান।

এছাড়াও চল‌তি বঙ্গবন্ধু বি‌পিএ‌লে দে‌শি খে‌লোয়াড়‌দের পারফম্যা‌ন্সের ভূয়সী প্রসংশা ক‌রেন নাজম‌ুল হাসান পাপন। একই জায়গায় একা‌ধিক ক্রি‌কেটার’রা ভা‌লো পারফর্ম করায় উচ্ছ‌সিত বোর্ড প্রে‌সি‌ডেন্ট।

ক্রি‌কেটার‌দের প্র‌তিভার কথা উল্লেখ ক‌রে পাপন বলেন, জাতীয় দ‌লে এসেই যে এরা (তরুণ খে‌লোয়াড়) ভা‌লো কর‌বে তা কিন্তু না। ত‌বে, তাদের প্র‌তিভা আছে এটা আমরা জানলাম। এখন তা‌দের সু‌যোগ করে দি‌তে হ‌বে, যা‌তে তারা জাতীয় দলেও নি‌জে‌দের প্রমাণ কর‌তে পা‌রে।

উ‌ল্লেখ্য, বছ‌রের শুরু‌তে অতি গুরুত্বপূর্ণ এ বোর্ড সভায় বাংলা‌দে‌শের পা‌কিস্তান সফর, ক্রি‌কেটার‌দের চু‌ক্তি সহ নানা বিষয় নি‌য়ে আলোচনা হয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »