মমিনুল ইসলাম »
মাশরাফি বিন মোর্ত্তজার অধীনে বাংলাদেশ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বাংলাদেশকে নতুন করে চিনতে বাধ্য করতেছে। নতুন বছরে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়দের তালিকা করে। তবে এবারের নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে নিজের নাম না রাখার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। আজ বিসিবির বোর্ড সভা শেষে এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি মাশরাফি বিন মোর্ত্তজাকে। মাঝখানে গুঞ্জন উঠেছিলো খুব শীঘ্রই অবসরে যাচ্ছেন মাশরাফি। তবে মাশরাফি জানিয়েছেন এসব নিয়ে এখনো তিনি ভাবেননি। কেন্দ্রীয় চুক্তিতে থাকা নিয়ে বেশ কিছুদিন ধরেই ধোঁয়াশা চলছিলো। তবে এবার মাশরাফির অনুরোধেই কেন্দ্রীয় চুক্তিতে মাশরাফিকে না রেখে তালিকা করতে যাচ্ছে বিসিবি।
মাশরাফিকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখা নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘ এই মিটিং শুরুর আগে মাশরাফি আমাকে ফোন করেছিলো। মাশরাফি আমাকে বলেছে তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে। ওর জায়গায় নতুন একজন চুক্তিতে জায়গা পাবে। ‘
মুলত নতুন কাউকে সুযোগ দিতেই নিজের নাম না রাখতে অনুরোধ করেছেন মাশরাফি। নতুন বছরের কে কে থাকছে কেন্দ্রীয় চুক্তিতে তা এখনও চুড়ান্ত হয়নি। তবে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বেশ কিছু পরিবর্তন আসছে বলেও ইঙ্গিত করেছেন পাপন।
তিনি বলেন, ‘ আজ একটা তালিকা দেয়া হয়েছিলো তবে তা এখনও চুড়ান্ত হয়নি। তবে আমরা মনে করছি বেশ কয়েকটা পরিবর্তন আসা দরকার। আমটা এসব নিয়ে আজ আলোচনা করেছি। ‘
