বিগব্যাশের রেকর্ডের পাতায় স্টয়নিস

মমিনুল ইসলাম »

অস্ট্রেলিয়ার প্রিমিয়ার লিগ বিগব্যাাশে আজ মেলবোর্ন স্টারসের মুখোমুখি হয় সিডনি সিক্সার্স। টসে হেরে ব্যাট করতে নামে মেলবোর্ন স্টারস। টসে হেরে ব্যাট করতে নেমে সিক্সার্সদের বোলারদের উপর তান্ডবলিলা চালাতে থাকে মেলবোর্ন স্টারসের ব্যাটসম্যানরা। বিশেষ করে বলতে গেলে মার্কাস স্টয়নিস। মার্কাস স্টয়নিসের ব্যাটিং তান্ডবে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে মেলবোর্ন স্টারস। যা কি না বিগব্যাশের তৃতীয় সর্বোচ্চ দলীয় রান। দলীয় ২২৩ রান করে সবার উপরে আছে হোবার্ট হারিকেনস।

শুরুটা ধীরগতির হলেও সময়েট সাথে সাথে নিজেকে মেলে ধরে খেলতে থাকেন স্টয়নিস। ফিফটি তুলে নিতে খেলেন ৩৬ বল। পরের ৫০ করতে অবশ্য খেলেছেন মাত্র ২৪ বল। ৬০ বলে শতক তুলে নিয়ে যেন আরও মেলে ধরতে শুরু করেন স্টয়নিস। পরের ১৯ বলে তুলেন ৪৭ রান। মেলবোর্নের পাহাড় সমান রানের কারিগর হলেন মার্কাস স্টয়নিস। ১৩ চার ও ৮ ছক্কায় ৭৯ বলে অপরাজিত ১৪৭ রান করেন ।

স্টয়নিসের এমন তান্ডবে উলটপালট হয়েছে বিগব্যাশের রেকর্ড বইয়ের পাতা। উদ্বোধনী জুটি থেকে আসে ২০৭ রান যা কি না বিগব্যাশের ইতিহাসের প্রথম উইকোট জুটিতে তো অবশ্যই এমনকি যেকোন উইকেটেই সর্বোচ্চ রানের জুটি। এর আগের রেকর্ডটি অবশ্য ছিলো লুক রাইট ও কুইনের।

স্টয়নিসের অপরাজিত ১৪৭ রানই বিগব্যাশের ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ডি’আর্কি শর্টকে পিছনে ফেলে রেকর্ড বইয়ে নাম লেখালেন স্টয়নিস । পিছনে ফেলেছেন লুক রাইট, জ্যাক ওয়েদারল্যান্ড ও বেন ম্যাকডরমটকে।

বিগব্যাশে ব্যক্তিগত সেরা পাঁচ ইনিংস :

১. মার্কাস স্টয়নিস ১৪৭*
২. ডি’আর্কি শর্ট ১২২*
৩. লুক রাইট ১১৭
৪. জ্যাক ওয়েদারন্ড ১১৫
৫. বেন ম্যাকডরমট ১১৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »