টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের সর্বশেষ র‍্যাংকিং

মমিনুল ইসলাম »

ওয়ানডে ও টেস্টের ন্যায় ২০১৯ সালটা একদমই ভালো কাটেনি বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটেও। দল হিসেবে টি-টোয়েন্টিতে ভালো না করার কারনে এর প্রভাব পড়েছে খেলোয়াড়দের টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও। আইসিসির সর্বশেষ হালনাগাদে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে শীর্ষে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান।

আইসিসির সর্বশেষ হালনাগাদে দেশিদের মাঝে অলরাউন্ডার ও ব্যাটসম্যান হিসেবে সবার উপরে মাহমুদউল্লাহ রিয়াদ আর বোলিংয়ে সবার উপরে মুস্তাফিজুর রহমান। দেশিদের মাঝে তারা এগিয়ে থাকলে সার্বিক র‍্যাংকিংয়ে তারা বেশ পিছিয়ে।

ব্যাটসম্যানদের মাঝে সবার উপরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থান ৫৩৭ পয়েন্ট নিয়ে ২৯ এ। সেরা ৫০ জনের তালিকায় রিয়াদ ছাড়া কেবল একজন আছে। ৪৯৯ পয়েন্ট নিয়ে ৩৯ তম অবস্থানে আছেন তরুণ এই ওপেনার। এছাড়া সৌম্য সরকার ৫০ তম, মুশফিকুর রহিম ৫২ তম, সাব্বির ৫৩ ও তামিম ইকবাল ৬১ তম অবস্থানে অবস্থান করছেন।

বোলারদের তালিকায় ৫৭০ পয়েন্ট নিয়ে বাংলাদেশিদের মাঝে সবার উপরে অর্থাৎ ৩৪ তম অবস্থানে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান। সেরা ৫০ জনের তালিকায় নেই আর কোন বাংলাদেশি। মুস্তাফিজুর রহমানের পরে অবস্থান করছে দীর্ঘদিন পর ভারত সফরের মাধ্যমে দলে ফেরা আল-আমিন হোসেন। আল-আমিনের অবস্থান ৭৮ এ। আল-আমিন ও ফিজ ছাড়া সেরা ১০০ তে আর কোন বাংলাদেশি।

অলরাউন্ডার র‍্যাংকিংয়েও যথারীতি সবার উপরে মাহমুদউল্লাহ রিয়াদ। ১৫৩ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছেন তিনি। বাংলাদেশিদের মাঝে সৌম্য সরকার ৩৮ তম, মোহাম্মদ সাইফউদ্দিন ৯০ তম আর সাব্বির রহমান ৯৭ তম অবস্থানে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »