মাশরাফির হাতে ‘চৌদ্দ’ সেলাই!

মারুফ ইসলাম ইফতি »

চলতি বঙ্গবন্ধু বিপিএলের প্লে-অফের লড়াইয়ের আগে বেশ বড় ধরনের  ধাক্কা এলো ঢাকা প্লাটুন শিবিরে।বিপিএলের প্লে-অফ সহ পুরো বিপিএলে কাপ্তান মাশরাফিকে আর পাবে কিনা ঢাকা প্লাটুন দেখা দিয়েছে সেই শঙ্কাও।আজ লিগের শেষ ম্যাচে খুলনার বিপক্ষে ম্যাচের ১১তম ওভারে রাইলি রুশোর ক্যাচ নিতে গিয়ে বাম হাতের আঙুলে গুরুতর আঘাতপ্রাপ্ত হন ঢাকার কাপ্তান।আঘাতের তীব্রতা এত বেশি পরিমান ছিল যে আর মাঠে অবস্থান করতে পারেননি নড়াইল এক্সপ্রেস।ধারনা করা হচ্ছিল খুব বাজেভাবে চোটের শিকার হচ্ছেন মাশরাফি।অবশেষে জানা গেছে প্রাথমিক চিকিৎসার শেষে মাশরাফির বাম হাতে লেগেছে ১৪টি সেলাই।সেলাইয়ের পরিমান দেখে এখন থেকে ধারনা করা যায় যে আসরের বাকী সময়টা একপ্রকার অনিশ্চিত মাশরাফি।আসরের গুরুত্বপূর্ণ এই সময়টায় দলের অন্যতম মেরুদণ্ড এইভাবে ছিটকে পড়াটা অনেক বড় ধরনের ধাক্কা প্লাটুনের জন্য।

উল্লেখ্য আজ মিরপুরে চলতি বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে মুখামুখি হয়েছে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স।২০৫ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েও ম্যাচ জেতা হয়নি প্লাটুনের, উল্টো পরাজয়ের পাশাপাশি ম্যাচ থেকে পাওয়া চোটে পুরো টুর্নামেন্ট থেকে অনিশ্চিত হয়ে পড়েছে ঢাকা প্লাটুন কাপ্তান মাশরাফি বিন মর্তুজাও।এউ যেন অভিশপ্ত একটি দিন প্লাটুন পরিবারের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »