মারুফ ইসলাম ইফতি »
চলতি বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় শতক এলো অবশেষে দেশী ক্রিকেটারের ব্যাটে চড়ে।চলমান বিপিএলে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে শতক হাকিয়েছেন খুলনা টাইগার্সের দেশী ওপেনার নাজমুল ইসলাম শান্ত।ঢাকা প্লাটুনের বিপক্ষে খুলনা টাইগার্সের এই ওপেনারের ব্যাট থেকে আসে বিধ্বংসী ১১৫* রানের দারুণ একটি ইনিংস।আসরের লিগ পর্বের শেষ ম্যাচে এসে অবশেষে দেশী কোন ক্রিকেটার দেখা ফেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের।এর আগে চলতি বঙ্গবন্ধু বিপিএল আসরের প্রথম শতকের দেখা পায় ক্যারিবিয়ান ব্যাটসমান আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে, এরপর আসরের দ্বিতীয় শতকটিও আসে আরেক ভিনদেশী ডায়িড মালানের ব্যাট থেকে। দেশী ক্রিকেটাররা ধারাবাহিক ভাবে ব্যাট হাতে আলো ছড়ালেও সেঞ্চুরির দেখা মিলছিল না দেশী ক্রিকেটারদের।এর আগে খুলনা টাইগার্স কাপ্তান মুশফিকুর রহিম দুইবার সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেও দেখা পাননি তিন অঙ্কের এই ম্যাজিক ফিগারের।এছাড়া সৌম্য, মিরাজ মিথুনরাও তৈরি করেছিলেন সেঞ্চুরির সম্ভাবনা।অবশেষে নাজমুল ইসলাম শান্তর ব্যাটে চড়ে চলতি বিপিএলের ৩য় শতক এসেছে কোন দেশী ব্যাটসমানের ব্যাট থেকে।
ঢাকা প্লাটুনের বিপক্ষে আজ লিগ পর্বের শেষ ম্যাচে মুখামুখি হয়েছিল খুলনা টাইগার্স।ঢাকা প্লাটুনের ছুড়ে দেওয়া ২০৬ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে নাজমুল ইসলাম শান্তর ব্যাটিং তান্ডবে পাহাড়সম এই লক্ষ্য ১১ বল ও ৮ উইকেট হাতে রেখে টপকে যায় খুলনা টাইগার্স। চলতি বিপিএলে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাকানো নাজমুল ইসলাম শান্ত অপরাজিত ছিলেন ১১৫ করে।৮ টি বাউন্ডারি এবং ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০১.৭৫ স্ট্রাইক রেটে ১১৫* রানের এই বিধ্বংসী ইনিংসটি খেলেন শান্ত।
শান্তর সেঞ্চুরির ফলে চলতি বঙ্গবন্ধু বিপিএলে সেঞ্চুরির সংখ্যা গিয়ে দাঁড়ালো তিনে।এর আগে আসরের প্রথম দুটি সেঞ্চুরি এসেছিল আন্দ্রে ফ্লেচার ও ডায়িড মালানের ব্যাটে চড়ে।
বঙ্গবন্ধু বিপিএল ২০১৯:
সেঞ্চুরি সংখ্যা: ৩
১: আন্দ্রে ফ্লেচার: ১০৩
২:ডায়িড মালান:১০০
৩:নাজমুল ইসলাম শান্ত: ১১৫*
