সিমন্স-কায়েসের ব্যাটে হেসে খেলে রাজশাহীকে হারালো চট্টগ্রাম

কে এম আবু হুরায়রা »

রাজশাহী রয়্যালসের দেওয়া ১৬৭ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে হেসে খেলেই ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে রাজশাহী রয়্যালস।

শুরুতে ৩৫ রানে ক্রিস গেইলের উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ইনফর্ম ব্যাটসম্যান ইমরুল কায়েসকে নিয়ে জুটি গড়েন লেন্ডন সিমন্স। সিমন্স কিছুটা ধীরে খেললেও দ্রুতই রান তুলতে থাকেন ইমরুল কায়েস। দুজনে মিলে মাত্র ৪৯ বলে ৭৭ রানের জুটি গড়েন তারা।

দলীয় ১১২ রানে লেন্ডন সিমন্স (৫১) এবং ১৩০ রানে মাহমুদউল্লাহ রিয়াদ (১০) রান করে ফিরলেও একপাশ আগলে রেখে দলকে জয়ের দিকে নিয়ে যান ইমরুল কায়েস৷ ৩১ বলে এবারের বিপিএল এর ব্যাক্তিগত ৪র্থ অর্ধশতক তুলে নিয়েছে ইমরুল কায়েস। ৯ বল হাতে রেখেই চার মেরে জয়ের বন্দরে পৌছে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে লিটন কুমার দাসের অর্ধশত রানের উপর ভর করে ১৬৬ রানের লক্ষ্য দার করায় রাজশাহী রয়্যালস। শুরুতে আফিফ হাসানের উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ইরফান শুক্কুরের সাথে ৩৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত্তি তৈরি করেন লিটন দাস৷

৫৩ রানে ইরফান শুক্কুরকে রান আউট করে প্যাভিলিয়নে পাঠালেও রানের চাকা সচল রাখেন লিটন দাস। ইরফান আউট হলে শোয়েব মালিককে নিয়ে ৪১ রানের জুটি গড়ে দলীয় ৯৪ রানে জিয়াউর রহমানের বলে ফিরে যাওয়ার আগে খেলেন ৪৫ বলে ৫৬ রানের ইনিংস।

দলীয় অধিনায়ক আন্দ্রে রাসেল ঝড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দিলেও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। রুবেল হোসাইন বলে আউট হয়ে ফেরেন তিনি। অধিনায়ক রাসেলের আউটের পর রানের চাকা কিছুটা ধীরগতির হলেও শেষের দিকে ফরহাদ রেজার ৮ বলে ২১ রানের ছোট ক্যামিয় দলকে এনে দেয় ১৬৬ রানের সংগ্রহ।

সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী রয়্যালসঃ ১৬৬/৮(২০)
লিটন দাস ৫৬(৪৫), শোয়েব মালিক ২৮(২৪)।
জিয়াউর রহমান ৩-০-১৮-৩, রুবেল হোসেন ৪-০-২০-৩

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ১৭০/৩(১৮.৩)
ইমরুল কায়েস ৬৭(৪১), লেন্ডন সিমন্স ৫১(৪৩)।
ফরহাদ রেজা ২-০-১৭-১

ফলাফলঃ চট্টগ্রাম ৭ উইকেটে জয়ী৷
ম্যান অফ দি ম্যাচঃ ইমরুল কায়েস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »