সাজিদা জেসমিন »
বল হাতে কোন উইকেট না আসায় হিসেব কষছিলেন রানের চাকাটা একটু ঘুরানো যায় কিনা। শেষ চারের লড়াইয়ে টিকতে হলে যে কিছু একটা করে দেখাতেই হবে। বল হাতে ২ওভারেই দিয়েছেন ১৬রান। ইনিংস শেষে তাই রান দিয়েই পুষিয়ে দিলেন সৌম্য। যার ফলে কুমিল্লা ওয়ারিয়র্স পেলো জয়ের স্বাদ।
প্লে অফে টিকে থাকার লড়াইয়ে কুমিল্লা নেমেছিলো সিলেটের বিপক্ষে । পয়েন্ট তালিকায় সিলেট তলানীতেও হলেও শেষ চারে টিকতে হলে যে জয় প্রয়োজন। আর জয়ের নায়ক হলেন সৌম্য। ওপেনিং এ না নেমে নেমেছিলেন পাঁচে। আর নেমেই দুর্দান্ত পারফর্মেন্স।
৩য় উইকেটের পর যখন চাপে পড়েছিলো দল, তখন ব্যাট হাতে ৩০ বল খরচায় ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সৌম্য। আর দলকে জয় উপহার দেন। যেখানে ছিলো ৬টি চার ও ২টি ছক্কার মার। ম্যাচসেরা অধিনায়ক মালানের মুখেও আজ ছিলো সৌম্যের গুণকীর্তন।
মালানের মতে আজকের ম্যাচে জয়ের নায়ক সৌম্য। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন – ‘ আমার কাছে সৌম্যই ম্যাচসেরা। সে দুর্দান্ত খেলেছে৷ যখন আমরা কঠিন মুহূর্তে ছিলাম তখন সে ঘুরে দাঁড়িয়েছে। ১৩০+ স্ট্রাইক রেট শুধু তার দখলে ছিলো।’
সৌম্য ম্যাচিউরড ইনিংস খেলেছে এমনটা উল্লেখ করে মালাউন বলেন – ‘ সৌম্য সাধারণত টপ অর্ডারে ব্যাট করে। আজ পাঁচে ব্যাট করে সে যথেষ্ট ভালো করেছে। যথেষ্ট পরিণত ইনিংস খেলেছে সে। এ-ই ইনিংস থেকে সে অনেক কিছু শিখেছে। সে শিখছে এবং ভবিষ্যতে অনেক ভালো করবে।’
