নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দিনের ২য় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬ টায় মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। হাই ভোল্টেজ এই ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।
পয়েন্টস টেবিলের ১ নম্বরে রয়েছে চট্টগ্রাম বিপরীতে রাজশাহীর স্থান ২ নম্বরে। বুঝাই যাচ্ছে, ম্যাচটি অতি উত্তেজনা পূর্ণ হতে চলেছে। তাছাড়া এ ম্যাচে বাড়তি উম্মাদনা যোগ করেছে চট্টগ্রামে গেইলের যুক্ত হওয়া। ‘টি-টোয়েন্টির ফেরিওয়ালা’ খ্যাত এই ব্যাটসম্যান আসরের প্রথম ম্যাচে ২২ গজে নামছেন। গেইলের অতিদানবীয় ব্যাটিং দেখতে উম্মুখ দর্শকরা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, নাসির হোসেন, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিস্কা ফার্নান্ডো, রায়াদ এম্রিত, রায়ান বার্ল, আসিলা গুনারত্নে, চ্যাডইউক ওয়ালটন ও লেন্ডল সিমন্স।
রাজশাহী রয়্যালসঃ লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুককুর, মিনহাজুল আবেদিন আফ্রিদি, নাহিদুল ইসলাম, রবি বোপারা, হজরত উল্লাহ জাজাই, মোহাম্মদ নাওয়াজ ও মোহাম্মদ ইরফান।
