ফিজের জোড়া আঘাত তবু শান্ত-মুশিতে স্বপ্ন দেখছে খুলনা

দুর্জয় দাশ গুপ্ত »

বঙ্গবন্ধু বিপিএলের ৩য় পর্বের আজকের দিনের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও রংপুর রেঞ্জার্স। নতুন অধিনায়ক অজি তারকা শেন ওয়াটসনের হাত ধরে ঘুরে দাঁড়াবার প্রত্যয় রংপুরের। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা খুলনা যেকোনো মূল্যে জয় চায় এই ম্যাচে।

মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন। টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় খুলনা। মুগ্ধের করা প্রথম ওভারেই আসে ১৮ রান। তবে এর পরেই আসে দৃশ্যপটে পরিবর্তন। মুস্তাফিজুর নিজের করা প্রথম ওভারে জোড়া আঘাত হানেন খুলনা শিবিরে। ওপেনার মেহেদী মিরাজ এবং ইনফর্ম রুশোকে পরপর দুই বলে ফিরিয়ে দেন ফিজ। টানা দুই বলে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। চার নম্বরে ব্যাট করে নামা আগের ম্যাচের ফিফটি হাঁকানো শুভও আজ সুবিধা করতে পারেন নি। গ্রেগরির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন শুভ।

তবে দ্রুত ৩ উইকেট হারালেও প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত ও ৫ নম্বরে নামা মুশফিকুর রহীম। রানের চাকা সচল রেখে খেলে যাচ্ছেন দুজন। উইকেটে সেট হয়ে যাওয়া শান্ত সুযোগ পেলেই চড়াও হচ্ছেন রংপুরের বোলারদের উপর।

এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনার সংগ্রহ ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান। শান্ত ২৯ ও মুশফিক ১৫ রান নিয়ে ক্রিজে আছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »