সাজিদা জেসমিন »
শেন ওয়াটসন – সুপরিচিত অজি তারকা। এ-র আগেও কয়েকবার বিপিএলে আসবেন এমনটা শোনা গেলেও শেষ পর্যন্ত যোগদান করেন নি কোন বিপিএলেই। এবারো যখন বাংলাদেশে আসছেন ওয়াটসন এমনটা শোনা যাচ্ছিলো, তখন দর্শক মহলে চলছিলো গুঞ্জন। আদৌ আসবেনতো? অনেকে তো বলেই দিলো ভুয়া তথ্য।
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু বিপিএলের আসরে যোগদান করলেন ওয়াটসন। বিপিএলের ৩য় পর্ব শুরু হলো আজ মিরপুরে হোম অব ক্রিকেটে। আর এতে রংপুর রেঞ্জার্সের হয়ে মাঠে নামলেন ওয়াটসন। আর প্রথম অভিষেক হলো অধিনায়করূপে। টানা হারের পর জয়ের মুখ দেখানো ম্যাচে নেতৃত্ব দেওয়া টম অ্যাবল আজ নেই একাদশে।
দু’দলের একাদশঃ
খুলনা টাইগার্সঃ নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, শামসুর রহমান, রাইলি রুশো, মুশফিকুর রহীম (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবি ফ্রাইলিঙ্ক, নাজিবউল্লাহ জাদরান, তানভীর ইসলাম, মোহাম্মদ আমির, শহিদুল ইসলাম, শফিউল ইসলাম।
রংপুর রেঞ্জার্সঃ নাঈম শেখ, ক্যামেরুন ডেলপোর্ট, শেন ওয়াটসন (অধিনায়ক), লুইস গ্রেগরি, মোহাম্মদ নবী, জাকির হাসান, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), ফজলে মাহমুদ, মুস্তাফিজুর রহমান, সঞ্জিত সাহা, মুকিদুল ইসলাম মুগ্ধ।
