খুলনার বিপক্ষে টস জিতে বল করবে রংপুর

দুর্জয় দাশ গুপ্ত »

বঙ্গবন্ধু বিপিএলের ৩য় পর্ব শুরু হয়েছে আজ। চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল ফিরেছে ঢাকায়। মিরপুরের হোম অব ক্রিকেটে আজকের ২য় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও রংপুর রেঞ্জার্স।

এই ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা খুলনার বিপক্ষে ম্যাচ জিততে মরিয়া হয়ে মাঠে নামছে একদম তলানির দল রংপুর। ৫ ম্যাচ খেলে টুর্নামেন্টে রংপুরের জয় মাত্র ১ টি ম্যাচে। প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই রংপুরের। তবে আশার কথা হলো রংপুর শিবিরে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। খুলনার বিপক্ষে এই ম্যাচে ওয়াটসনকে পাচ্ছে রংপুর।

অন্যদিকে, ৫ ম্যাচ খেলে ৩ জয় এবং ২ হারে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে মুশফিকের খুলনা টাইগার্স। টানা দুই ম্যাচ হেরে হারের বৃত্তে আছে খুলনা। তবে যেকোনো মূল্যেই আজকের ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় দলটি।

দু’দলের একাদশঃ

খুলনা টাইগার্সঃ নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, শামসুর রহমান, রাইলি রুশো, মুশফিকুর রহীম (অধি ও উইকেটরক্ষক), রবি ফ্রাইলিঙ্ক, নাজিবউল্লাহ জাদরান, তানভীর ইসলাম, মোহাম্মদ আমির, শহিদুল ইসলাম, শফিউল ইসলাম।

রংপুর রেঞ্জার্সঃ নাঈম শেখ, ক্যামেরুন ডেলপোর্ট, শেন ওয়াটসন (অধি), লুইস গ্রেগরি, মোহাম্মদ নবী, জাকির হাসান, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), ফজলে মাহমুদ, মুস্তাফিজুর রহমান, সঞ্জিত সাহা, মুকিদুল ইসলাম মুগ্ধ।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »