সানিউজ্জামান সরল »
চলতি মাসেই বসতে যাচ্ছে ২০২০ আইপিএলের প্লেয়ার ড্রাফট। এবারের আইপিএলে খেলা তো অনেক দূর, নিলামে নামই দেন নি মুশফিকুর রহিম। তবে উইকেট কিপার এ ব্যাটসম্যান থাকছেন আইপিএলের নিলামে! অবাক করার মতো বিষয়! নামই দেন নি, তাহলে নিলামে কিভাবে? প্রশ্ন আসতেই পারে।
আসলে প্রাথমিকভাবে বিভিন্ন দেশ থেকে ৯৭১ জন ক্রিকেটার আইপিএল খেলার ইচ্ছা পোষণ করেন। সেই তালিকায় মুশফিকের নামও ছিলো। ৯৭১ জন ক্রিকেটারদের মধ্যে বাছাই করে ৩৩২ জন ক্রিকেটারের চূড়ায় তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই তালিকায় রয়েছে মুশফিকুর রহিম।
আইপিএল অনাগ্রহী মুশফিককে অনিচ্ছা স্বত্বেও নিলামে উঠতে যাচ্ছে তার নাম। মুশফিকের মতো আরো ২৩ জন ক্রিকেটারের সাথে এমন হয়েছে। যাদের কিনা অনিচ্ছা স্বত্বেও উঠতে হয়েছে আইপিএলের নিলামে। মুশফিককে নিয়ে মোট ২৪ জন ক্রিকেটারের সাথে এমন ঘটনা ঘটেছে।
এখন পর্যন্ত একবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতানো হয় নি মুশফিকের। তবে এবার ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে উইকেট কিপার এ ব্যাটসম্যানকে নিলামে যুক্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ। পরিশেষে এটা বলাই যায়, সব কিছু ঠিক থাকলে চলতি মাসের ১৯ তারিখে ‘সিটি অব জয়’ খ্যাত কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের নিলামে উঠতে যাচ্ছে মুশফিক।
