রাজশাহীর বিপ‌ক্ষে ১৩৫ রা‌নের টা‌র্গেট দাঁড় করালো ঢাকা

শোয়েব আক্তার »

ট‌সে জি‌তে ফি‌ল্ডিং এর সিদ্ধান্ত নেন রাজশাহী রয়্যাল‌সের অধিনায়ক আন্দ্রে রা‌সেল।

সা‌ড়ে চার মাস পর কোন স্বীকৃত ম্যা‌চে ব্যাট কর‌তে নে‌মে ভক্তদের হতাশ ক‌রে‌ছেন ঢাকা প্লাটু‌নের ও‌পেনার তা‌মিম ইকবাল।৪ ব‌লে মাত্র ৫ রান ক‌রে আফিফ হো‌সে‌নের হা‌তে আবু জা‌য়েদ রা‌হি’র শিকার হ‌য়ে‌ছেন তি‌নি।

এরপর লাউরি ইভান্স ও বে‌শিক্ষণ টিক‌তে পা‌রেন নি।ইনিং‌সের ৬ষ্ঠ ওভা‌রের ৪র্থ ব‌লে ব্য‌ক্তিগত ১৩ রান ক‌রে ফরহাদ রেজার ব‌লে অলক কাপা‌লির হা‌তে ক্যাচ দি‌য়ে প্যা‌ভি‌লিয়‌নের পথ ধ‌রে‌ছেন তি‌নি।

আরেক ও‌পেনার এনামুল হক বিজয় ও উইকেট রক্ষক ব্যাটসম্যান জা‌কির আলী ৪র্থ উইকেট জুটি‌তে ৩৯ রা‌নের পার্টনার‌শিপ গ‌ড়ে সাম‌য়িক বিপর্যয় কাটা‌তে পার‌লেও বড় প্র‌তি‌রোধ গড়‌তে পা‌রেন নি।

রাজশাহীর বোলার‌দের বো‌লিং তো‌পে প‌ড়ে শেষ পর্যন্ত ৯ উইকে‌টে ১৩৪ রান তে‌া‌লে ঢাকা।।দ‌লের প‌ক্ষে স‌র্বোচ্চ ৩৮ রান ক‌রেন এনামুল হক বিজয়।শেষ দি‌কে অধিনায়ক মাশরা‌ফি ১০ ব‌লে ১৮ ও ওয়াহাব রিয়াজ ১২ ব‌লে ১৯ রান ক‌রেন।

‌কিছুক্ষ‌ণের ম‌ধ্যে ১৩৫ রা‌নের টা‌র্গে‌টে ব্যাট কর‌তে নাম‌বে রাজশাহী রয়্যালস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »