টস হেরে ব্যাটিংয়ে তামিম-মাশরাফিরা

এ কে শাহেদ »

গতকাল (১১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বিশেষ আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’। এবারের বিপিএল আসরের বেশ শক্তিশালী দল ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস। প্রথম দিনে মাঠে নামা না হলেও বঙ্গবন্ধু বিপিএল আসরের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচ আজ ঢাকার মুখোমুখি হয়েছে রাজশাহী।

ক্রিকেটপ্রেমীরা এক জমজমাট ম্যাচ দেখার অপেক্ষা করছে। কেননা দু দলেই রয়েছে তারকা ক্রিকেটার। মাশরাফি-তামিম-আফ্রিদি’দের নিয়ে গড়া ঢাকা, অন্যদিকে রাসেল-লিটন-শোয়েব মালিক’দের নিয়ে গড়া রাজশাহী। সব মিলিয়ে একটি দারুণ ম্যাচ উপভোগ করতে যাচ্ছে ক্রিকেটপ্রেমীরা। মিরপুরে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল।

 

দু’দলের একাদশ-

ঢাকা প্লাটুনঃ তামিম ইকবাল, এনামুল হক, জাকার আলী (উইকেটরক্ষক), লরি ইভান্স, শহীদ আফ্রিদি, আরিফুল হক, থিসারা পেরেরা, মাহেদী হাসান, মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), হাসান মাহমুদ, ওহাব রিয়াজ।

রাজশাহী রয়্যালসঃ লিটন দাস (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, অলক কাপালি, আফিফ হোসেন ধ্রুব, আন্দ্রে রাসেল (অধিনায়ক), ফরহাদ রেজা, রবি বোপারা, শোয়েব মালিক, আবু জায়েদ, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »