দেড়শো দিন পর প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফিরছেন মাশরাফি!

এ কে শাহেদ »

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। শুধু জাতীয় দলে নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ‘বিপিএল’ সেরা অধিনায়ক মাশরাফি। এখন পর্যন্ত মাশরাফি ‘র নেতৃত্বে বিপিএল শিরোপা জয় ৩টি। তবে প্রায় ১৫৯ দিন পর ক্রিকেটে ফিরছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলেন। তবে তার পর আর তাকে দেখা যায়নি ২২ গজে। তবে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার পহর শেষ হচ্ছে। আজ বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে মাঠে নামছেন নড়াইল এক্সপ্রেস। শুধু মাঠেই নয়, অধিনায়ক হিসেবে আজ দেখা যাবে তাকে।

বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরেও ফিরেননি মাশরাফি। তার বদলি তামিম অধিনায়কত্ব করেন শ্রীলঙ্কা সফরে। তার পরেও মাঠে দেখা যায়নি তাকে। চোট নিয়ে সমস্যার মুখোমুখি হয়েছেন তিনি। তবে পুরোপুরি ফিট এখন বিপিএলে ফিরছেন তিনি।

প্লেয়ার ড্রাফট থেকে মাশরাফি’কে দলে ভেড়ায় ঢাকা প্লাটুন। এখন এই অভিজ্ঞ ক্রিকেটারের হাতে অধিনায়কত্ব দিয়েছে ঢাকা। তার নেতৃত্ব আজ রাজশাহীর মুখোমুখি হবে ঢাকা। দীর্ঘ দিন পর শহীদ আফ্রিদি-তামিম’দের নেতৃত্বে দেখা যাবে। আজ দুপুর ১ঃ৩০ মিনিটে মিরপুরে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে মাশরাফি’র ঢাকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »