মারুফ ইসলাম ইফতি »
বঙ্গবন্ধু বিপিএলের পর্দা উঠছে আজ।উদ্বোধনী ম্যাচে মুখামুখি হচ্ছে চট্রগ্রান চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার।টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আসরের প্রথম অর্ধশতক আসে সিলেট থান্ডারের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনের হাত ধরে।জাতীয় দলের এই ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে অপরাজিত ৮৪ রান।
৪টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭৫+ স্ট্রাইক রেটে এই ইনিংসটি সাজান তিনি।
মিথুনের ব্যাটে চড়ে আসরের প্রথম ম্যাচে চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়াকু পূজি পেয়েছে সিলেট থান্ডার।মিথুন ঝড়ে চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে সিলেট থান্ডার।
