। মারুফ ইসলাম ইফতি »
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখামুখি হচ্ছে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার।
উদ্বোধনী ম্যাচে টসে জিতে সিলেট থান্ডারকে ব্যাটিংয়ে পাঠায় চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের ভারপ্রাপ্ত অধিনায়ক রায়াদ এমরিত। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করায় সিলেট থান্ডার।দলের পক্ষে মোহাম্মদ মিথুন সর্বোচ্চ ৮৪ রান করেন।এছাড়া জনসন চার্লস ৩৫ ও অধিনায়ক মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ২৯ রান।
চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে রুবেল হোসেন ২টি এবং নাসুম আহম্মেদ ও রায়াদ এমরিত ১টি করে উইকেট সংগ্রহ করেন।
উল্লেখ্য ইঞ্জুরির কারনে দলের প্রথম ম্যাচে দলে নেই নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার পরিবর্তে
চট্রগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দিচ্ছেন রায়াদ এমরিত।
অন্যদিকে সিলেট থান্ডারের হয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
১৬৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স।
স্কোরকার্ড:
সিলেট থান্ডার: ১৬২-৪
মিথুন:৮৪* জনসন: ৩৫
রুবেল হোসেন:৪-২৭-০-২
টার্গেট: ১৬৩
