রাসেলের কাছে ‘মারকুটে ক্রিকেট’ শিখতে চান আফিফ

এ কে শাহেদ »

অনেক জল্পনা কল্পনার পর আজ (৮ ডিসেম্বর) সিলেট ও চট্টগ্রামের ম্যাচ দিয়ে ‘বঙ্গবন্ধু বিপিএল’ উদ্বোধনী ম্যাচ হয়ে গেলো। এবার ক্রিকেটপ্রেমীরা দেখবে মারকুটে ক্রিকেট। তেমনি এবার ক্যারিবিয়ানরা তারকা আন্দ্রে রাসেলের কাছে মারকুটে ক্রিকেট শিখতে চান আফিফ। এবারের আসরে খেলবেন দু জনই এক দলে।

প্রথম বারের মতো বিপিএলে অধিনায়কত্ব করতে যাচ্ছে আন্দ্রে রাসেল। প্লেয়ার ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে রাজশাহী রয়্যালস। তবে এবার এই অলরাউন্ডারের কাঁধে পড়লো রাজশাহীর দায়িত্ব। তাই এই ক্যারিবিয়ান তারকার কাছ থেকে অনেক কিছু শিখতে চান তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে আফিফ বলেন, ‘এবার অনেক কিছুই শিখতে চাই। কেননা আমাদের দলের অধিনায়কত্ব করবেন পাওয়ার হিটিং অলরাউন্ডার রাসেল। ড্রেসিং রুমে রাসেলের কাছ থেকে মারকুটে ক্রিকেট শিখতে চাই।’ এছাড়াও রাসেল’কে দলে পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করেন তিনি।

আগামীকাল দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের মুখোমুখি হবে রাসেলের রাজশাহী রয়্যালস। আফিফ’দের নিয়ে দারুণ কিছু দিতে চাইবেন অধিনায়ক হিসেবে। আফিফ গত আসরে খেলেছিলেন সিলেটের। যেখানে অধিনায়কত্ব করেছে অস্ট্রেলিয়ার ওপেনার ডেবিড ওয়ার্নার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »