মারুফ ইসলাম ইফতি »
আজ থেকে পর্দা উঠেছে বঙ্গবন্ধু বিপিএলের।আসরের প্রতিযোগী দল গুলোর একটি কুমিল্লা ওয়ারিয়ার্স।
এইবছরে কুমিল্লার দলটিকে নেতৃত্ব দিচ্ছেন লঙ্কান ক্রিকেটার দাসুন সানাকা। দেশী বেশ কয়েকজন অভিজ্ঞ দেশী ক্রিকেটার থাকলেও এই লঙ্কান অলরাউন্ডারের উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।সানাকার লক্ষ্য এই দলটিকে নিয়ে শিরোপা জেতার।
কুমিল্লাকে তৃতীয় বারের মতো শিরোপা জেতাতে সানাকা আস্থা রাখছেন সৌম্য-সাব্বিরদের মতো অভিজ্ঞদের উপর।
বিপিএলের এবারের আসরে বেশ তারুণ্য নির্ভর দল গঠন করেছে কুমিল্লা ওয়ারিয়ার্স।সৌম্য,সাব্বির,আল আমিন,ইয়াসির আলি,মাহিদুল ইসলামের মতো প্রতিভাবান দেশী ক্রিকেটারের পাশাপাশি মুজিবুর রহমান ও ডেভিড মালানের মতো অভিজ্ঞ বিদেশী ক্রিকেটার রয়েছে দলটিতে।
অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর দলের লক্ষ্য ও প্রত্যাশার কথা সংবাদ মাধ্যমকে বলতে গিয়ে সানাকা বলেন: সত্যি কথা বলতে আমাকে অধিনায়কের দায়িত্ব দিয়ে আমার উপর আস্থা রাখায় আমি বেশ রোমাঞ্চিত।
আমি আশাবাদী এই দলটিকে নিয়ে আমরা ফাইনালের মঞ্চ পর্যন্ত যাবো।দলের সাব্বির-সৌম্যদের মতো ক্রিকেটার রয়েছে যারা নিজেদের দিনে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। এছাড়া তরুন আরো বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে তাদের নিয়ে আমি আশাবাদী। আশা করি সকলের সম্বলিত প্রচেষ্টায় ৩য় বারের মতো শিরোপা জেতাতে পারবো দলটিকে।
