মমিনুল ইসলাম »
আজ থেকো শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর। আসন্ন বঙ্গবন্ধু বিপিএল খেলতে ঢাকায় এসেছে পৌঁছেছেন পাকিস্তানের লেগস্পিন অলরাউন্ডার শহীদ আফ্রিদি। গতকাল ঢাকায় পৌঁছে দলের সাথে যোগ দেন আফ্রিদি। বাংলাদেশে আসার আগে বিপিএল নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন এক টুইট বার্তায়।
গত ১৭ নভেম্বর রাজধানীর পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফটের বিদেশি কোঠায় এ+ ক্যাটাগরিতে ছিলেন তিনি। বঙ্গবন্ধু বিপিএলের ড্রাফট থেকে তাকে দলে ভেড়ায় যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। ঢাকায় পা রেখে বাংলাদেশের মানুষ ও খাবারের প্রশংসা করেন আফ্রিদি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছেড়ে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে এবারের বিপিএল। তবে এবারের বিপিএল জাঁকজমকপূর্ণ ও রোমাঞ্চকর হবে বলে বিশ্বাস এই লেগস্পিন অলরাউন্ডারের।
তিনি বলেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল) খেলতে ঢাকায় এসে খুব ভালো লাগছে। এখানের খাবারটা দারুণ এছাড়া ক্রিকেটের প্রতি এদেশের মানুষের আবেগটাও বেশ৷ জাঁকজমকপূর্ণ ও রোমাঞ্চকর একটি বিপিএল আসরের জন্য,মুখিয়ে আছি।’
বিপিএলে এবারই প্রথম নন আফ্রিদি ছিলেন প্রতিটি আসরেই । এর আগে পাঁচটি দলের হয়ে খেলে গেছেন তিনি। ঢাকা গ্লাডিয়েটর্স, ঢাকা ডাইনামাইটস, সিলেট সুপার স্টার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি।
এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে বিভিন্ন দলের জার্সিতে খেলোছেন মোট ৩৯ ম্যাচ। যেখানে ব্যাট হাতে ১৫১.৫১ গড়ে করেন ৫০০ রান আর বল হাতে ৬.৩৪ ইকোনমিতে ও ১৬.০৩ গড়ে নিয়েছেন ৫৫ উইকেট।
ঢাকা প্লাটুন :
দেশিঃ মাশরাফি বিন মোর্ত্তজা ( অধিনায়ক) , তামিম ইকবাল, আনামুল হক বিজয়, মুমিনুল হক, শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, রাকিবুল হাসান, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, মেহেদী হাসান।
বিদেশিঃঃ শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, আসিফ আলি, লরি ইভান্স, লুইচ রিচ, থিসারা পেরেরা
