বিগব্যাশ ছে‌ড়ে বি‌পিএল খেলার কারণ জানা‌লেন রা‌সেল

‌শো‌য়েব আক্তার »

বি‌শ্বের বি‌ভিন্ন দে‌শে ফ্যাঞ্জাই‌জি লীগ গু‌লো‌তে ও‌য়েস্ট ইন্ডিজ দ‌লের প্লেয়ার‌দের কদর এম‌নি‌তেই বে‌শি।এরম‌ধ্যে আলাদা করে বললে যে কয়জন ক্রি‌কেটার‌দের নাম সবার আগে উচ্চা‌রিত হ‌বে তার ম‌ধ্যে আন্দ্রে রা‌সেল একজন।

‌বিশ্বের সব লীগ গু‌লো‌তেই চড়া দা‌মে খেল‌তে যান তি‌নি।আগামী ১৮ ডি‌সেম্বর থে‌কে শুরু হ‌চ্ছে বিগব্যাশ ক্রি‌কেট লীগ।‌বিগব্যা‌শে আন্দ্রে রা‌সে‌লের ও খেলার কথা ছিল।‌কিন্তু রা‌সেল বিগব্যাশ বাদ দি‌য়ে বঙ্গবন্ধু বি‌পিএ‌ল খেল‌তে এখন ঢাকায় অবস্থান কর‌ছেন।

বিগব্যাশ ছে‌ড়ে বি‌পিএল খেলার কারণ জানা‌লেন আন্দ্রে রা‌সেল,”বিপিএল অনেক মজাদার I এটি সংক্ষিপ্ত টুর্নামেন্ট[বিগ ব্যাশের-এর তুলনায়]। তাই বেশিদিন বাড়ির বাইরে থাকতে হয় নাIআমি এখানে প্রচুর ভালবাসা পাই।”

বাংলাদে‌শের আতি‌থেয়তায় নি‌জের মুগ্ধতার কথা ও জানা‌তে ভু‌লেন নি রা‌সেল।‌তি‌নি ব‌লেন,এখানকার আতিথেয়তা এবং সবকিছুই অসাধারণ।বিপিএল খেলতে কখনই দু’বার ভাবতে হয় না।

‌বি‌পিএ‌লে এবার রাজশাহী রয়্যা‌লসের অধিনায়ক হি‌সে‌বে খেল‌বেন এই ক্যারি‌বিয় অলরাউন্ডার।আগামীকাল ঢাকা প্লাটু‌নের বিপ‌ক্ষে নি‌জে‌দের প্রথম ম্যা‌চে মু‌খোমু‌খি হ‌বে রাজশাহী রয়্যালস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »