বিপিএলে জুনায়েদ-শাহজাদ-হোপ

মমিনুল ইসলাম »

বিপিএল শুরুর আগেই শুরু হয়েছে খেলোয়াড় সঙ্কটের নানা গুঞ্জন। তবে সব কিছুর অবসান ঘটিয়ে নিষ্পত্তি হচ্ছে এসব গুঞ্জনের। বঙ্গবন্ধু বিপিএল শুরুর আগেই শোনা যাচ্ছিলো এবারের বিপিএলে দেখা যাবে না ড্রাফট থেকে দল পাওয়া ক্যারিবিয়ান তারকা শাই হোপ। তবে সব কিছুর সুরাহা শেষে বিপিএল মাতাতে আসছেন এই উইন্ডিজ তারকা। সেই সাথে বঙ্গবন্ধু বিপিএলের সাথে যুক্ত হচ্ছে পাকিস্তানের পেসার জুনায়েদ খান ও আফগানিস্তানের উইকেট রক্ষক ব্যাটসম্যান।

গত ১৭ নভেম্বর রাজধানীর পাঁচ তারকা হোটেলে বিপিএল নিলামের প্লেয়ার ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে রংপুর রেঞ্জার্স। তবে শোনা যাচ্ছিলো বিপিএলে আসবেন না তিনি কিন্তু পরে নিশ্চিত হওয়া গেছে এবারের বিপিএলে আসছেন তিনি। তাকে না পাওয়ার শঙ্কা দেখা গেলে তার বিকল্প খুঁজতেও ব্যস্ত হয়ে পড়েছিলো রংপুর। বিপিএলের ড্রাফটের বাহিরে দুজন খেলোয়াড় নেয়ার সুযোগ আছে প্রতিটি দলের। আর সে নিয়মে শাই হোপের বিকল্প হিসেবে আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে দলে ভেড়ায় তারা।

টি-টোয়ান্টি ক্যারিয়ারটা খুব বেশি সমৃদ্ধ নয় শাই হোপের। তবে বেশ কিছুদিন হলো রানের মাঝেই আছেন এই ক্যারিবিয়ান তারকা। বাংলাদেশের কন্ডিশনে বেশ কার্যকরী ব্যাটসম্যান এই উইন্ডিজ তারকা। উইন্ডিজের জার্সিতে খেলোছেন ৩২ টি টি-টোয়েন্টি ম্যাচ যেখানো তাঁর সংগ্রহ ৬৫৪ রান।

ড্রাফটের বাহিরের দুজন খেলোয়াড় নেয়ার রীতিতে শেহজাদ ও জুনায়েদ খানকে দলে নেয় রংপুর । এর আগে বরিশাল বার্নাসের হয়ে খেলে গেছেন আহমেদ শেহজাদ। স্বীকৃত ২১২ টি-টোয়েন্টিতে ৫৯১৮ রান সংগ্রহ করেন। যেখানে ৩৮ টি ফিফটির পাশাপাশি রয়েছে ৫ টি শতক। আর এদিকে পাকিস্তানের পেসার জুনায়েদ খানও খেলবেন রংপুরের হয়ে। বিষয়টি নিজের টুইটার একাউন্টে টুইট করে নিশ্চিত করেছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »