হাথুরুর অধ্যায় শেষ, আর্থারের শুরু

সাজিদা জেসমিন »

বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন কোচ হাথুরুসিংহে, যিনি নিজ দেশের জন্য বাংলাদেশের কোচিং ছেড়ে দেন। কিন্তু বোর্ড এবং খেলোয়াড়দের সাথে ঠিকভাবে বনিবনা না হওয়ায়, চুক্তির নির্ধারিত সময়ের পূর্বেই পদত্যাগ করেছেন শ্রীলঙ্কান দল থেকে৷ আর তার অবর্তমানে এতোদিন দল সামলেছেন রুমেশ রত্নায়েকে। তারপরও ছিলো সংশয় – কে হতে যাচ্ছেন শ্রীলঙ্কার পরবর্তী কোচ?

সব জল্পনার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কার ১১তম কোচ হতে যাচ্ছেন মিকি আর্থার। এ-র পূর্বে মিকি আর্থার ছিলেন পাকিস্তানের কোচ। কিন্তু বিশ্বকাপের পর পিসিবি তার সাথে চুক্তি বাতিল করেন। যদিও বা তার অধীনে পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিলো। এবার আর্থারকে ২বছরের জন্য নিয়োগ দিতে যাচ্ছে এসএলসি। আর সেই সাথেই অবসান ঘটতে যাচ্ছে হাথুরু অধ্যায়ের।

উল্লেখ্য, চলতি মাসেই শ্রীলঙ্কা দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার উদ্দেশ্যে পাকিস্তান যাবে। আর্থারের অধ্যায় শুরু হবে এ-ই সিরিজ থেকেই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »