সানিউজ্জামান সরল »
অনেকদিন ধরেই বিপিএল গভর্নিং কাউন্সিলে টেকনিক্যাল কমিটির দায়িত্ব পালন করে আসছেন জালাল ইউনুস। তবে হঠাৎ করেই এই পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। কিন্তু কেন?
আমরা সবাই জানি, এবারের বিপিএল নতুনভাবে এবং নতুন নিয়মে মাঠে গড়াচ্ছে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট না করে এবারের বিপিএল আয়োজন হচ্ছে বিসিবির নিজস্ব অর্থায়নে। যার ফলে কিছু নিয়মও পরিবর্তন করা হয়েছে।
এবারের আসরে মোট ৭টি দল।নিয়ম অনুযায়ী, সবগুলো দলেই একজন করে টিম ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। টিম ডিরেক্টরের এই দায়িত্বগুলো পড়েছে বিসিবি পরিচালকদের কাঁধে।
তবে, নিয়ম অনুসারে গভর্নিং কাউন্সিলের কমিটিতে থাকলে টিম ডিরেক্টর হওয়া যাবে না। মূলত এ কারণেই বিপিএল টেকনিক্যাল কমিটির গুরুত্বপূর্ণ এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন জালা ইউনুস। আর দায়িত্ব নিয়েছেন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম ডিরেক্টর পদে।
এতে করে বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির গুরুত্বপূর্ণ সেই পদটা ফাঁকা হয়ে যায়। ফলে দেখা দেয় নানামুখী সমস্যা। তবে এবার এই সমস্যার সমাধান করলো বিসিবি। কেননা বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ এই পদটিতে নতুন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের কাছে গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্বভার অর্পণ করা হয়েছে।
