মোহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহীন

NASIFUL HASAN SHOUMIK »

ক্রীড়া জগতের অন্যতম সেরা একটি ক্লাব হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।‌ মোহামেডান এর একঝাঁক ফ্যানদের নিয়ে গঠিত হয়েছে মোহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব। মোহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাবের সহ-সভাপতি সভাপতি নির্বাচিত করা হয়েছে মোহাম্মদ শাহীনকে।

মোহাম্মদ শাহীন ভাই ক্রিকেটের এক পরিচিত মুখ। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলায় মাঠে উপস্থিত থাকেন। হোক সেটা দেশের মাঠে বা হোক বা দেশের বাইরে তিনি সর্বদা সাকিব তামিমদের মাঠে সমর্থন দিতে চলে যান। তিনি দেশের বাইরে খেলা হলে নিজ অর্থ ব্যয়ে খেলা দেখতে দলকে সমর্থন দিতে।

মোহাম্মদ শাহীন একজন সফল‌ ব্যবসায়ী। তিনি গার্মেন্টস ব্যবসা সফলভাবে চালাচ্ছেন। এছাড়া তিনি শিক্ষানুরাগী, সমাজসেবক, দানশীল, একজন সাদা মনের মানুষ, একজন ক্লিন ইমেজ ম্যান। তিনি একজন সত্যবাদী ও সৎ মানুষ যেটি একজন সফল মানুষের জন্য প্রয়োজনীয়। এই ক্রীড়া জিনিসটি তার অন্তরে রক্তের সাথে মিশে আছে। মোহাম্মদ শাহীন আইসিসির সেরা ফ্যান ও নির্বাচিত হয়েছেন।

মোহাম্মদ শাহীন এর হাত ধরে মোহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব ও অনেক দূর এগিয়ে যাবে সেই প্রত্যাশা রইল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »