বাংলাদেশের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা: গেইল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিস্টোফার হেনরি গেইল যাকে ক্রিকেট বিশ্ববাসী ইনভার্স বস নামেই চিনে বেশ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নিয়মিত মুখ ক্রিস গেইল। প্রায় প্রতিটি সিজনেই বিপিএল মাতাতে বাংলাদেশে এসেছেন ক্যারিবীয় এই তারকা। তবে এবার বিপিএল শুরু আগেই শঙ্কা জেগেছিলো ক্রিস গেইলের আসা নিয়ে । তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে আবারও বিপিএল মাতাতে বাংলাদেশে আসছেন ক্রিস গেইল বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ।

বিপিএলের ড্রাফটে তার নাম আসলো কিভাবে? এমন অপ্রীতিকর প্রশ্ন ছুঁড়ে দিলে শঙ্কা জাগে তার আসা নিয়ে। পরে গেইলের সাথে যোগাযোগ করে বিষয়টি মীমাংসা করা হয়। পরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অফিসিয়াল পেজে এক ভিডিও বার্তা দিয়ে গেইল নিজেই জানিয়েছেন আবারও আসছেন বাংলাদেশ আর চট্টগ্রামের হয়ে মাতাবেন বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ আসর। এছাড়াও বাংলাদেশের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন ক্যারিবিয়ান এই ইউনিভার্স বস।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ইউনিভার্স বস ক্রিস গেইল বলছি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এবারের বঙ্গবন্ধু বিপিএল খেলতে আসছি। খুব তাড়াতাড়িই দেখা হবে। বাংলাদেশের জন্য ভালোবাসা ও শ্রদ্ধা রইলো।’

২০১৯ সালের শেষ সময়টা ক্রিকেট থেকে দুরে থাকার কথা জানিয়েছিলেন গেইল। ক্রিসমাসের সময়টা পরিবারের সাথে কাটাতে চেয়েছিলেন গেইল। এছাড়াও হালকা একটু চোট সমস্যা আছে গেইলের এমন কথা শোনা গিয়েছিলো তাঁর এজেন্টের কাছ থেকে।

তবে সব কিছু ঠিক থাকলে জানুয়ারী থেকে মাঠে দেখা যাবে ক্রিস গেইলকে। গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে ক্রিস গেইলের। আর দল যদি সেরা চারে জায়গা করে নেয় তাহলে ঐ ম্যাচ গুলোও খেলতে দেখা যাবে তাকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »